১ ভারত যুদ্ধকে প্রশ্রয় দেয়না, কেউ যেতে লাগলে জবাব দিতে জানে / , অরুণাচল প্রদেশে মন্তব্য রাজনাথের
২ আদানি আম্বানিরা সবাইকে কিনেছেন আমার ভাইকে পারেনি / বললেন প্রিয়াঙ্কা
৩ গুয়াহাটিতে ফের মেট্রোরেল চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1– ভারত যুদ্ধকে প্রশ্রয় দিতে চায় না। কিন্তু কেউ যদি যেতে এসে যুদ্ধ লাগায় তাহলে কড়া জবাব দিতে ভারত প্রস্তুত। অরুণাচল প্রদেশ সীমান্তে এই কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাওয়াং ঘটনার পর এই প্রথম প্রতিরক্ষা মন্ত্রী অরুণাচল প্রদেশে গেলেন। তিনি বলেন ভারতীয় সেনাবাহিনী সব ধরনের আক্রমণের জবাব দেওয়ার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনী রাখে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 2- আদানি আম্বানিরা সবাইকে কিনে নিতে পারলে ও তার ভাইকে কিনতে পারেননি। উত্তরপ্রদেশে ভারত জড়োযাত্রায় এই মন্তব্য করেন এ আইসিসি সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বাটরা। তিনি বলেন বড় বড় নেতা থেকে শুরু করে মিডিয়া,সবাইকে কিনে ফেলেছে এরা। কিন্তু তার ভাই রাহুল গান্ধীকে কিনতে পারেনি।
সংবাদ 3- কলকাতায় ফের টাকার পাহাড়এবার বড় বাজারে হানা ৬০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ বড়বাজারে হানা দিয়ে ষাট লক্ষ টাকা উদ্ধার করল গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে মধ্য কলকাতার বড়বাজার জুড়ে চলে এই অভিযান। তাতেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে বড়বাজার থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাব বহির্ভূত বড় পরিমাণ টাকা বড়বাজার ও পোস্তা অঞ্চলে পাচার হচ্ছে, এমন খবর লালবাজারে গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকদের হাতে আসে। তারই ভিত্তিতে গোয়েন্দারা বিভিন্ন জায়গায় হানা দেন।
সংবাদ 4- বিএসএফের গুলিতে নিহত এক পাক অনুপ্রবেশকারী। মঙ্গলবার সকালে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এই ব্যক্তি। পাঞ্জাব সীমান্তে তাকে আটকাতে চেষ্টা করেন বিএসএফ জওয়ানরা। কিন্তু ভারতে ঢুকতে মরিয়া হয়ে ওঠা জঙ্গিকে নিকেশ করতে বাধ্য হয় বিএসএফ।
সংবাদ 5- গুয়াহাটি মহানগরে ফের একবার মেট্রোরেল প্রকল্পের চিন্তাভাবনা সরকারের ।বিগত বছরের উপলব্ধি এবং ২০২৩ সালের পরিকল্পনা ঘোষণা করলেন মন্ত্রী অশোক সিংহল। তিনি বলেন , বহু বছর আগে মহানগরে মেট্রো রেল শুরু করার চিন্তা-ভাবনা করা হয়েছিল । এক্ষেত্রে মেট্রোরেলের ফিজিবিলিটি খতিয়ে দেখার জন্য রাইটস নামক একটি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয় । কিন্তু সংগঠনটি এর সম্ভাবনা খারিজ করে দিয়েছিল । কিন্তু বর্তমানে মহানগরের পরিস্থিতির পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং নানা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার পর এবার ফের একবার মেট্রোরেল শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে তিনি জানান ।

সংবাদ 6- কাটিগড়ার কিছু গ্রাম কেটে হাইলাকান্দি ও করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস।বরাকের তিন জেলার সীমানা সংশোধন করা সহ কাটিগড়ার কিছু গ্রাম কেটে হাইলাকান্দি ও করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস।
শীঘ্রই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানালেন অসম প্ৰদেশ কংগ্ৰেস সহ সভাপতি তথা কংগ্রেসের উত্তর-পূর্ব ভারতের সমন্বয়ক শরিফুজ্জামান লস্কর, জেলা সভাপতি তমাল কান্তি বনিক, সহ-সভাপতি সুজন দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, যুব নেতা নির্ঝর দাস, অ্যাডভোকেট আলী রাজা ওসমানী এবং দীপক দেব আব্দুর রাজ্জাক ।
মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃবৃন্দ বিজেপি সরকারের একগুঁয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁরা সরকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানান । অন্যথায় ১৯৬১ সালের ভাষা আন্দোলনের মতো বড় ধরনের আন্দোলনের হুমকি দেন তারা।

সংবাদ 7- শিলচর রাধামাধব কলেজের বিকম অনার্স প্রথম সেমিস্টারের কলেজ পড়ুয়া সুরোজ ভর টিউশনের উদ্দেশ্যে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন। ঘটনা টির চৌদ্দ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও তার কোন খোঁজখবর মিলছে না। উল্লেখ্য বনবিভাগের মনিয়ারখাল রেঞ্জের ফরেস্ট গার্ড সত্য ভর পরিবার নিয়ে থাকেন শিলচর আশ্রম রোডের একটি ভাড়া ঘরে। একুশ ডিসেম্বর সকালে সত্য ভরের পুত্র সুরোজ ভর বিলপারে টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেন নি।
এদিনই সত্য ভর শিলচর নেশন্যাল হাইওয়ে পেট্রোল পোস্টে পুত্রের নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার ধলাইয়ে এসে তিনি বলেন বাইশ ডিসেম্বর গৌহাটি সংলগ্ন সোনাপুর-ডিগারু রেলওয়ে স্টেশন থেকে সুরোজ ভরের মোবাইল ফোন টি উদ্ধার হলেও এখনও তার কোনোও সন্ধান মিলছে না। রহস্যজনক এই নিখোঁজের ঘটনায় সুরোজের পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন।


