কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ – ৩৭ শতাংশ বেকারত্বের হার /দেশের শীর্ষে হরিয়ানা

২ – রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রার প্রশংসায় আরএসএস প্রভাবিত রাম মন্দির ট্রাস্টের মহাসচিব
৩- পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – দেশের সবচাইতে বেশি বেকারত্বের হার হরিয়ানায়। এই রাজ্যে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৩৭%। তারপরেই রয়েছে রাজস্থানের স্থান। লাগাতার তিন বছর থেকে হরিয়ানায় বেকারত্বের হার এভাবে বেড়েই চলছে। হরিয়ানা সরকারকে দোষারোপ করেছেন প্রদেশ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুড্ডা।

সংবাদ 2- রাহুল গান্ধী ভারত যাত্রা প্রশংসা করলেন অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের মহাসচিব সম্পদ রায়। আরএসএস ঘনিষ্ঠ এই সংগঠনের মহাসচিব বলেন রাহুল গান্ধী কোন খারাপ কাজ করছেন না ভারতবর্ষকে জোড়া লাগানোর কাজ করছেন। তার এই কাজকে আমি স্বাগত জানাচ্ছি। আরএসএস নেতার মুখে রাহুল গান্ধীর প্রশংসা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলের চর্চা শুরু হয়েছে। গতকাল অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত নরেন্দ্র দাস রাহুল গান্ধীর প্রশংসা করেছিল। হঠাৎ করে রাহুল গান্ধী কেন সাধুদের প্রশংসা পাচ্ছেন এ নিয়ে দেশজুড়ে চলছে চর্চা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3- জামিন পেলেন না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। আজ কলকাতা হাইকোর্ট তার জামিনের আবেদন নাকচ করে দেয়। গরুর পাচারের মামলায় অভিযুক্ত অনব্রত কয়েক মাস থেকে জেলে রয়েছেন। আজ তার মামলার জামিনের উপর আবেদনের শুনানির দিন ছিল। আদালত আজ তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।

সংবাদ 4- ভারত জড়ো যাত্রার যোগ দিলো আর এলপি নেতা জয়ন্ত চৌধুরী। পশ্চিম উত্তর প্রদেশের এই নেতা রাহুল গান্ধীর আমন্ত্রণে আজ তার সমর্থকদের নিয়ে ভারত জড়ো যাত্রায় যোগ দেন। উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাহুল গান্ধীর এই যাত্রায় আজ প্রচন্ড শীতার মধ্যে উত্তরপ্রদেশের বাগপাতে প্রচুর লোকসমাগম হয়েছে।

সংবাদ 5- এই শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় সিলেবাসে পড়াশোনা করবে উত্তর প্রদেশের মাদ্রাসার পড়ুয়ারা‌।ঘোষণা যোগীরাজ্যে বুধবার সেই ঘোষণাই করা হল মাদ্রাসা শিক্ষা পরিষদের তরফে। আগামী শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা সংসদ অর্থাৎ ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তৈরি করা সিলেবাসেই পড়াশোনা করবে মাদ্রাসার পড়ুয়ারা। মাদ্রাসা শিক্ষা পরিষদের চেয়ারপার্সন ইফতিকার আহমেদ জাভেদ বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন সিলেবাসে।

জানান, এবারা মাদ্রাসার পড়ুয়ারা অঙ্ক, বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা পাবে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে ওয়াকফ বোর্ড জানিয়েছিল, মাদ্রাসার সিলেবাস বদল আসবে। নতুন সিলেবাস তৈরি করবে NCERT। সেই সিলেবাসই রাজ্যে কার্যকর হবে। এছাড়াও ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে সব ধর্মের পড়ুয়ারা মাদ্রাসায় শিক্ষা নিতে পারবে।

সংবাদ 6- এ বছরের শুরুতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। এবার সরাসরি সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। ভাঙচুর হল গাড়িও। এমনকী, আগুন ধরিয়ে দেওয়ার মতোও ঘটনা ঘটেছে। বিপ্লব দেবের অভিযোগ, সিপিএমের গুন্ডারা হামলা করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বাম নেতৃত্ব।বিপ্লব দেবের গ্রামের বাড়ি উদয়পুরের জামজুরিতে।

বুধবার তাঁর বাবার বার্ষিক পারলৌকিক কাজ হওয়ার কথা। অভিযোগ, তার আগে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় তাঁর গ্রামের বাড়িতে। ভাঙচুর করা হয় গাড়ি। বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরই রাজ্য পুলিশের মহা নির্দেশককে ফোন করেন বিপ্লব দেব। অভিযোগ জানান। বিজেপির অভিযোগ, কমিউনিস্ট পার্টির উসকানিতে এই কাণ্ড ঘটিয়েছে জেহাদিরা।

সংবাদ 7- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়িতে হামলার ঘটনার নিন্দা করলেন আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিলচরে সিপিএমের কাছাড় জেলার আহ্বানে এক জনসভায় মানিক সরকার আরও বলেন , প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়িতে অগ্নিসংযোগ করছে দুষ্কৃতী কারীরা। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *