কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ এই দেশ পূজারীদের নয় তপস্বীদের / বললেন রাহুল গান্ধী
২ মহিলারা শিক্ষিত হলেই জনসংখ্যা কমবে / মন্তব্য নীতিশের
৩ অসমে কংগ্রেস ইউডিএফের মিত্রতা হবে না / জানালেন জিতেন্দ্র সিং

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – এই দেশ পূজারীদের জন্য নয় তপস্বীদের জন্য। এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন আমাদের দেশে যুগে যুগে তপস্বীরা জন্মগ্রহণ করেছেন। এদিকে রাহুলের এই মন্তব্য নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। তাদের বক্তব্য হলো, রাহুল গান্ধীর এখন কি পূজারীদের নিয়ে সমস্যা হচ্ছে। এ বিষয়টা নিয়ে এখন দেশজুড়ে বিবৃতি লড়াই চলছে ।

সংবাদ 2- বদলা নিতে ধর্ষককে হাতের কাছে না পেয়ে তার মা’কেই গুলি করে বসল বছর ষোলোর তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির ভজনপুরা এলাকায়। শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির ভজনপুরা এলাকার এক নাবালিকার বিরুদ্ধে স্থানীয় এক মহিলাকে গুলি চালানোর অভিযোগ ওঠে। বছর পঞ্চাশের ওই মহিলা ভজনপুরা এলাকায় একটি মুদির দোকান চালান। গুলিতে আহত হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাকে নিয়ে হাসপাতালে ছোটেন স্থানীয়রা। বরাতজোরে প্রাণে বেঁচে যান তিনি।

এখনও দিল্লির জিবিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে হামলাকারী ওই নাবালিকাকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই মহিলার উপর হামলার কোনও ‘মোটিভ’ খুঁজে পাচ্ছিল না পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর জানা যায় ২০২১ সালে ওই মহিলার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল নাবালিকা। সেসময় অভিযুক্ত ওই ধর্ষকও ছিল নাবালক। তার বিরুদ্ধে পুলিশ আইপিসি এবং পকসো দুই আইনেই মামলা করে। কিন্তু পুলিশের তদন্তে সম্ভবত সন্তুষ্ট হতে পারেনি নির্যাতিতা নাবালিকা। তাই শেষপর্যন্ত আইন নিজের হাতেই তুলে নেয় সে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3- স্ত্রী শিক্ষার প্রসারে জনসংখ্যা কমবে। জনসংখ্যা নিয়ন্ত্রনে এটাই উপায় বলে মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বলেন মহিলারা শিক্ষিত হলে তারাই জন্মনিয়ন্ত্রণ করতে পারবেন। । জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বিহারের মুখ্যমন্ত্রী।

সংবাদ 4- নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের ব্যবস্থাপনায় শিলচরে আয়োজিত দু দিবসীয় উত্তর পূর্বাঞ্চলীয় ৯ম বাংলা লিটল ম্যাগাজিন সন্মেলনে উঠতি প্রজন্মকে মাতৃভাষা ও স্ব সাহিত্য চর্চায় উৎসাহী করতে অভিবাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত ব্যক্ত করেন মুখ্য অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ থেকে সাহিত্যিক নলিনী বেরা।এদিন সন্মেলন প্রাঙ্গনে সংবাদ মাধ্যমের সামনে সাহিত্য চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে মতামত ব্যক্ত করেন।

সংবাদ 5- যোশিমঠ ঘিরে আতঙ্ক ক্রমেই বাড়ছে। যে কোনও সময় বড়সড় ভাঙনের মুখে পড়তে পারে দেবভূমি। ফাটল দেখা দিয়েছে ৫৬১টি বাড়িতে। ফাটল দেখা দিয়েছে যোশিমঠ-মালারি সড়কেও। ভারত-চিনের সীমান্তের খুব কাছে অবস্থিত এই রাস্তাজুড়ে নানা স্থানেই দেখা যাচ্ছে বড় বড় ফাটল। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। দীর্ঘদিন ধরেই যোশিমঠের বাসিন্দাদের দাবি ছিল, যেভাবে ফাটল দেখা দিচ্ছে এখানে, তাতে বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে। তাই এখান থেকে পুনর্বাসন দিতে হবে তাঁদের।

কিন্তু অভিযোগ ছিল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসন সেই দাবিতে কান দিচ্ছে না। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিজেও পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেছেন। চামোলি জেলার বহু এলাকা ক্ষতিগ্রস্ত। আতঙ্ক গ্রাস করেছে পর্যটকদেরও। মুখ্যমন্ত্রীর কথায়, সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ 6- এআইইউডিএফ প্রতারণা করেছে বলে অভিযোগ করে দলটির সঙ্গে মিত্রতা খারিজ কংগ্রেসর ।কংগ্রেসের স্পষ্ট কথা, এআইইউডিএফ প্রতারকের দল । বিজেপির এজেন্ট হিসেবে সক্রিয় থাকা দল এআইইউডিএফ এর সঙ্গে কোনো ধরনের মিত্রতা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কংগ্রেস । অসম প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্বে থাকা কংগ্রেসের কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিং এআইইউডিএফ এর সঙ্গে মিত্রতার প্রসঙ্গে নিজের মন্তব্য প্রকাশ করেছেন ।

এক্ষেত্রে একধাপ এগিয়ে অসম প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতা জিতেন সিং প্রস্তাবিত মিত্রতা প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করেছেন। রবিবার গুয়াহাটি মহানগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন এআইইউডিএফ বারংবার কংগ্রেসের সঙ্গে প্রতারণা করেছে । এর বহু উদাহরণ রয়েছে কংগ্রেসের হাতে । এআইইউডিএফ এর সঙ্গে মিত্রতা হওয়া একটি ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছেন তিনি । জিতেন্দ্র সিং বলেন এআইইউডিএফ মূলত বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে । রাষ্ট্রপতি নির্বাচনে এর উদাহরণ পাওয়া গেছে । দলটির মুরুব্বীকে ব্যবসায়ী বলে আখ্যা দিয়ে তিনি বলেন যেখানে অর্থ রয়েছে সেই দিকে যেতে চায়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *