কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ হিংসাত্মক দৃশ্যের প্রদর্শনে আইন মেনে চলুন/ টিভি চ্যানেলগুলোকে বলল কেন্দ্র
২ রাহুল গান্ধী মহান নেতা / মন্তব্য গৌতম আদানির
৩ বজরং দল কর্মী খুনের ঘটনায় উত্তেজনা আসামের করিমগঞ্জ জেলায়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – হিংসাত্মক দৃশ্য প্রদর্শনে নিয়ন্ত্রণ রাখতে টিভি চ্যানেলগুলিকে পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে ১৯৯৬ সালের কেবল টিভি রেগুলেটরি এক্ট মেনে চলতে বলেছে কেন্দ্র সরকারের পরামর্শদাতা কমিটি। ক্রিকেটার রিশব পন্থের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার দৃশ্য ও পাঁচ বছরের নাবালিকার উপর আক্রমণের দৃশ্য যেভাবে টিভিতে দেখানো হয়েছে সেটা আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছে এই কমিটি। তাই এই এর জন্য নির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে টিভি চ্যানেল গুলোকে কড়ি নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ 2- তার বিরুদ্ধে আক্রমণ করছেন রাহুল গান্ধী। কিন্তু এ বিষয়ে অত্যন্ত নির্লিপ্ত জবাব দিলেন শিল্পপতি গৌতম আদানি। তিনি বলেন রাহুল একজন বড় নেতা তিনি তার রাজনৈতিক জায়গা থেকে নানা ধরনের মন্তব্য করতেই পারেন। আমি একজন সামান্য উদ্দ্যোগপতি। তিনি তার কাজ করছেন আমি আমার কাজ করব। তবে বারবার আমার নাম নিয়ে তিনি আমাকে জনপ্রিয় করে তুলেছেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3- কংগ্রেস নেতার রাহুল গান্ধীর প্রশংসা করলেন এনসিপি নেতা শারদ পাওয়ার। তিনি বলেন রাহুল গান্ধী এখন নিজেকে অনেক উন্নত করেছেন। তিনি পারবেন সমস্ত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়াই করতে। এখন রাহুলের ইমেজ মানুষের কাছে বদলে গেছে। তিনি সব দলকে এক মঞ্চে আনতে পারবেন বলে মনে করেন শারদ পাওয়ার।

সংবাদ 4 – উত্তরাখণ্ডের জেসমিটের ধস প্রবন এলাকায় সব ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দিল রাজ্য সরকার। এখনো এলাকার বহু জায়গায় বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তাই সব ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উত্তরাখন্ড সরকার। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়ার কাজে চলছে।

সংবাদ 5- রবিবার রাতে প্রশিক্ষন শেষে বাড়ি যাওয়ার পথে খুন হন বজরং দলের সদস্য শম্ভু কৈরী নামের যুবক। এনিয়ে উত্তপ্ত পরিস্থিতি লোয়াইরপোয়ায়। ভেঙ্গে দেওয়া হয় ১২ টা দোকান । অভিযুক্তের ঘর গুড়িয়ে দিলেন উত্তেজিত জনতা ।রবিবার রাত থেকে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে অসমের করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়া বাজারে। ট্রেনিং থেকে ফেরার সময় খুন হয়েছেন এক যুবক শম্ভু কৈরি। করিমগঞ্জ জেলার পাথরকান্দি সমষ্টির লোহারপাওয়ায় এই ঘটনা সংঘটিত হয়।

জানা যায় হাইলাকান্দিতে বজরং দলের তিন দিনের প্রশিক্ষণ শিবির শেষে বাড়ি ফেরার পথে সেলিম উদ্দিন নামে এক যুবকের ছুরির আঘাতে শম্ভু কৈরি নিহত হয়। পরে সঙ্গে সঙ্গে মাকুনদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে জানান। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সোমবার সকালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমঝে দেওয়া হয় মৃতদেহ।এই ঘটনার পর বজরং দলের সদস্যরা পাশাপাশি স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বাজারিছড়া থানায় ঘেরাও করে বিক্ষোভ করে। এখনও পর্যন্ত লোয়াইরপোয়া বাজার এলাকার পরিস্থিতি উত্তপ্ত। বর্তমান করিমগঞ্জ জেলাপ্রশাসন থেকে লোয়াইরপোয়ায় আদা সামরিক বাহিনী মুতায়ন করা হয়েছে।

সংবাদ 6- ব্রাজিলের প্রেসিডেন্টের বাসস্থান সহ একাধিক গুরুত্বপূর্ণ ভবনে তাণ্ডব চালিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের অনুগামীরা। গণতন্ত্রের উপর ফ্যাসিবাদী আঘাত হেনেছে উগ্র সমর্থকরা, এমনটাই বিবৃতি দিয়েছেন সেদেশের নতুন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এই পরিস্থিতিতে ব্রাজিলের ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা ঘটনায় তিনি খুবই চিন্তিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ব্রাজিল প্রশাসনের পাশে থাকার বার্তাও দিয়েছেন। মার্কিন ক্যাপিটল হিলের ধাঁচেই দেশের গুরুত্বপূর্ণ তিন ভবনে হামলা চালায় অতি দক্ষিণপন্থী বলসোনারোর সমর্থকরা।

প্রসঙ্গত, ক্ষমতায় থাকাকালীন মোদির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন বলসোনারো। কিন্তু অক্টোবর মাসের নির্বাচনে বামপন্থী লুলার কাছে হেরে যান তৎকালীন ব্রাজিল প্রেসিডেন্ট। তারপরই দাবি করেন, কারচুপি করা হয়েছে নির্বাচনে। গোটা প্রক্রিয়া খারিজ করে দেওয়ার দাবিও তোলেন। এমনকি, দেশের নানা প্রান্তে অশান্তি ছড়ান তাঁর অনুগামীরা। তবে শত চেষ্টা সত্বেও প্রেসিডেন্ট পদে লুলার শপথগ্রহণ আটাকানো যায়নি। তবে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রথা ভঙ্গ করে অনুপস্থিত ছিলেন বলসোনারো।

সংবাদ 7- মনিপুরী প্রাক্তন মহারাজা গম্ভীর সিংহের ১৮৯তম মৃত্যু দিবস পালিত পয়লাপুলে lসোমবার লক্ষীপুর সমষ্টির পয়লাপুল কামরাঙ্গা এলাকায় আওয়াপল্লী খুম্ভাম নিংসিঙ সংস্থার ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মনিপুরের প্রাক্তন মহারাজা গম্ভীর সিংহের ১৮৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয় l এদিন মনিপুর থেকে আগত মিনিস্টার অফ সোসিয়াল ওয়েলফেয়ার ,ফিসারি ,লেবার এন্ড এমপ্লয়মেন্ট মন্ত্রী হেইকাম ডিঙ্গো সিং প্রয়াত মহারাজা গম্ভীর সিংহের প্রতিমূর্তির ফলক উন্মোচন করেন l

পরে কামরাঙ্গা এলাকায় সংস্থার সভাপতি সাইখোম মনিমোহন সিংহের সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয় l এদিনের সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিপুর থেকে আগত মন্ত্রী হেইকাম ডিঙ্গো সিং ,মনিপুরের চেয়ারম্যান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটি লওরেমবাম রামেশ্বর মিতেই ,শ্রীমতি রিনা সিংহ ,খোমাদ্রাম রতন ,বেনি মিশ্রা ,বাবা চন্দ্র সিংহ ,সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন l

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *