কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ হিমাচল প্রদেশে পুরনো পেনশন নীতি চালু করল কংগ্রেস সরকার
২ সীমান্ত উত্তেজনার মধ্যেও ভারত চীন বাণিজ্য সম্পর্ক 100 বিলিয়ন ডলার পার করলো
৩ বেনারস থেকে অসমের ডিব্রুগড় /বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ পরিষেবার ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – হিমাচল প্রদেশে পুরনো পেনশন নীতি চালু হলো। আজ হিমাচল প্রদেশ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে রাজ্য সরকারের কর্মীরা অবসরের পর আগের মতই পেনশন পাবেন।এটি ছিল বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি। আজ প্রথম কেবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু।

সংবাদ 2- চীনের সঙ্গে ভারতের বাণিজ্য রেকর্ড স্পর্শ করল। দু’দেশের বাণিজ্য এখন 100 কোটি বিলিয়ন ছাড়িয়েছে। যা এক কথায় রেকর্ড। চীনের থেকে ভারতের আমদানি বেড়েছে কুড়ি শতাংশ। কিন্তু ভারত থেকে চীনের রপ্তানি কমেছে। দু দেশের মধ্যে এই সীমান্ত উত্তেজনার মধ্যে একটি রেকর্ড। সীমান্তে উত্তেজনা থাকলো দুদেশের বাণিজ্য কিন্তু বেড়েই চলছে।

সংবাদ 3- বেনারস থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত বিশ্বের দীর্ঘতম জলপথে বিলাসী রিভার ক্রুজ পরিষেবার ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর ‌ পান্ডুতে মুখ্যমন্ত্রী, বারাণসীতে ছিলেন সর্বানন্দ সোনোয়াল।।‌ উত্তর প্রদেশের বেনারস থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত ৩২০০ কিলোমিটার এর অধিক বিশ্বের দীর্ঘতম জলপথে যাত্রা শুরু হল এম ভি গঙ্গা নামের বিলাসী রিভার ক্রুজের ।

পর্যটন ক্ষেত্রের বহু চর্চিত এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বেনারসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । একই সঙ্গে গুয়াহাটির পান্ডুতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এম ভি গঙ্গা বিলাস নামের মোট ৫১ দিনের এই বিলাসী রিভার ক্রুজ পরিষেবা রাজ্যের ধুবড়ি, যোগীগোপা, পান্ডু, কাজিরাঙ্গা, নিমাতি হয়ে ডিব্রুগড় পৌঁছাবে ১ মার্চ । মহানগরের পান্ডুতে এক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা‌র উপস্থিতিতে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামুদ্রিক দক্ষতা বিকাশ কেন্দ্র, একটি জাহাজ মেরামত কেন্দ্র এবং জাতীয় সড়ক থেকে পৃথকভাবে নদীর উপর দিয়ে একটি এলিভেটেড সড়ক নির্মাণেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4- ফের বেলাগাম মন্তব্য শিলচরের বিধায়কের। শিলচর চন্ডিচরণ রোড এলাকাবাসীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর । বিধায়কের বিতর্কিত মন্তব্যের সমালোচনায় সরব হয়ে উঠেছেন চন্ডিচরণবাসী।প্রতিবাদকারীদের মাতাল বলে মন্তব্য করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মন্তব্যের পর বিতর্ক শুরু হয়েছে সমগ্র এলাকায়।

শুক্রবার এলাকায় এক সাংবাদিক বৈঠক ডেকে বিধায়কের মন্তব্যের সমালোচনা করে জমাজলের সমস্যা শীঘ্রই সমাধানের আহ্বান জানিয়েছেন এলাকার শ্যামল পাল,প্রশান্ত পাল ,বিপ্লব পাল, সৌমেন চৌধুরী,শুক্লা দেব, বাবুল দেব,রাধা দত্ত, মাম্পী পাল। তাঁরা বলেন, বৃষ্টির মরসুমে দক্ষিণ বিলপার সহ বৃহত্তর এলাকা সহ আশপাশের এলাকার জল প্রবেশ করে চন্ডিচরণ রোড জমাজলে একসা হয়ে উঠে।বিগত দশ বছর ধরে চন্ডিচরণ রোড অর্থাৎ ১১,২০,২১ নং ওয়ার্ডের নাগরিকরা জমাজলে ভুগছেন । একপশলা বৃষ্টি পড়লেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঘর থেকে বের হওয়া যায় না তাঁরা বলেন

সংবাদ 5- ব্যাংক ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের মৃত্যু আদৌ কি হত্যা না আত্মহত্যা এনিয়ে প্রশ্ন তুললেন পরিবারের লোকজনরা। তারা চাইছেন স্টেট ব্যাংক ওফ ইন্ডিয়ার পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত চাইছেন। তারা চাইছেন অডিট অফিসার যুগেন্দ্র পাণ্ডে কে যেভাবে আইনের আওতায় আনা হয়েছে, ব্যাংকের কর্মী শিবু নাথ সহ আর কারা জড়িত রয়েছেন তাদের কেও আনা আইনের আনা হোক। এবং কুলদীপ দাসগুপ্ত কে ন্যায় বিচার দেওয়া হোক। শুক্রবার কুলদীপ দাশগুপ্তের পরিবারের লোক এবং তার ছাত্র জীবনের বন্ধুবান্ধবরা মিলে এক সাংবাদিক সম্মেলন করে একতা জানান

সংবাদ 6- আসন্ন ভোগালী বিহু তথা মকর সংক্রান্তি উপলক্ষে মহানগরবাসীকে ঘর একা ফেলে না যাওয়ার আহ্বান জানিয়েছিলেন গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা । তবে এই আহ্বানকে সরাসরি ভাবে খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি বলেন, সাধারণ মানুষের কাছে পুলিশ এই ধরনের আহ্বান করতে পারে না ।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার মহানগরের উজান বাজার এলাকার জোড়পুকুরি তথা পার্ক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংবাদিকদের বলেন, পুলিশের কাজ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া । ফলে সাধারণ জনতা নিজের বাড়ি ঘর একা ফেলে যাবেন কিনা সেটা দেখার প্রয়োজন নাই পুলিশের । এভাবে পুলিশ আহ্বান জানাতে পারেনা । মহানগরবাসীকে নির্ভয়ে খোলা মনে ভোগালী বিহু উদযাপন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।

সংবাদ 7- বজরং দলের প্রশিক্ষন শেষে ঘরে ফেরার পথে বজরং দলের সদস্য শম্ভু কৈরী কে নির্মমভাবে হত্যা করে সেলিম উদ্দিন নামের এক যুবক,তার প্রতিবাদে শিলচরে ও আন্দোলন অব্যাহত।শিলচরের স্থানীয় একাংশ হিন্দুত্ব বাদী জনগণেরা মিলে আজ এক প্রতিবাদী ধর্ণা পালন করেন।প্রতিবাদ কারীদের সাংবাদিকের সাথে কথা বলতে গেলে উনারা বলেন হিন্দু যুবক শম্ভু কৈরীকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেলিম উদ্দিন তার ফাঁসি দাবি জানান।

সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছে আবেদন রাখেন শম্ভু কৈরীর পরিবারাকে আর্থিক সাহায্য প্রদান ও এন.আই.এ তদন্তের দ্বারা শম্ভু কৈরীর অসহায় পরিবারাকে ন্যায্য বিচার দিতে হবে বলে দাবি জানান একাংশ স্থানীয় হিন্দুত্ববাদী জনতা।তাদের এই দাবিগুলো পূরণ না বলে আগামী দিনে স্থানীয় জনতারা মিলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।এই প্রতিবাদী ধর্ণা কর্মসূচিতে বিপ্লব দাস আশীষ দাস,স্বপ্না বৈষ্ণব,কুটু ভট্টাচার্য, রাজ দাস, সুসেন দাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *