কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ আসাম ছাড়া সারা দেশে প্রস্তুত হবে এনপিআর / জানালো স্বরাষ্ট্রমন্ত্রক
২ আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ / দেখা যায় দেশের বহু এলাকায়
৩ অসমে উচ্চ মাধ্যমিক পাস ছেলেদের স্কুটি দেবে সরকার/ঘোষনা মুখ্যমন্ত্রীর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1- আসাম ছাড়া সারাদেশে এন পি আর, ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার প্রস্তুত করছে কেন্দ্র। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়। এনপিআরে সাধারণ মানুষ নিজেরাও নাম নথিভুক্ত করতে পারবেন।এনপিআর প্রস্তুত প্রক্রিয়া প্রথমে শুরু হয়েছিল ২০১০ সালে। কিন্তু এটা এনআরসির প্রথম ধাপ বলে মন্তব্য করে বিরোধী দলগুলি প্রতিবাদ করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, এনআরসির সঙ্গে এনআরপির কোন সম্পর্ক নেই। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে কেন্দ্র 2141 কোটি টাকার মঞ্জুর করেছে।

সংবাদ 2- আজ এই শতাব্দীর শেষ চন্দ্রগ্রহণ। সারা দেশে চন্দ্রগ্রহণ শুরু হয় দুপুর ২:৪৫ মিনিট থাকে। সন্ধ্যা ৬ টা ১২ মিনিটের গ্রহণ শেষ হয়। দৃশ্য হয় গুয়াহাটি ডিব্রুগড় ও শিলচরে।নানা কারণে এই গ্রহণটি সারা বিশ্বের বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই গ্রহণের দুটি অশুভ যোগ জানিয়েছেন ধর্মচার্যরা। যদিও বিজ্ঞান এটাকে একটি প্রাকৃতিক বিষয় বলে মনে করে।

সংবাদ 3- আসামে যেসব ছাত্র উচ্চ মাধ্যমিকে ভালোভাবে পাস করেছে তাদের স্কুটি দেওয়া হবে। একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন আগে যেসব মেয়েরা৭৫ শতাংশ নম্বর পেয়েছিল তাদের স্কুটি দেওয়া হয়েছিল। এবার ছেলেদেরও দেওয়া হবে। উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য রাজ্যে আরো ২৫ টি কলেজ খোলা হবে। এছাড়া কয়েকটি হায়ার সেকেন্ডারি স্কুলকে আরো উন্নত করা হবে ‌।

সংবাদ 4- মঙ্গলবার কাকভোরে ধলাই থানা এলাকার পাকইবিলে ৩০৬ নম্বর জাতীয় সড়কের একপাশে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল বার্মিজ সুপারী বোঝাই AS 01 . KC 7017 নম্বরের একটি বারো চাকার একটি লরি। এই ভষ্মিভূত লরি সহ আরো দুটি লরিকে গত ছয় নভেম্বর সকাল পাঁচটায় বার্মিজ সুপারী সহ আটক করে লায়লাপুর পুলিশ।

এবং চালক ও খালাশি সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা বর্তমানে জেল হাজতে রয়েছে । এমতাবস্তায় লায়লাপুর পুলিশের হেফাজত থেকে দুষ্কৃতীরা লরিটিকে চুরি করে নিয়ে আসে ও লরিটিতে অগ্নি সংযোগ করে বলে পুলিশের সন্দেহ। লরিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে সদলবলে ছুটে যান ধলাই থানার প্রোবেশনারি এসআই প্রাঞ্জল লকরা। তিনি তড়িঘড়ি তিনটি দমকল ইঞ্জিন ডেকে আনেন ও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষনে লরি সমেত প্রায় কোটি টাকার বার্মিজ সুপারী ভষ্ম হয়ে যায়।

Advertisement | InfoCom Solutions
Follow Us

এদিকে কিছু লোক বস্তা বস্তা বার্মিজ সুপারী নিয়ে চলে যেতে থাকেন। অবশেষে এস্কেবেটার লাগিয়ে লরি থেকে সুপারী গুলো নামিয়ে ট্রিপারের মাধ্যমে ধলাই থানায় নিয়ে আসা হয়।”ধলাই পুলিশের চোখে ধূলি দিয়ে কীভাবে লরিটি পাকইবিল অবধি পৌছল” !! বিষয়টি সম্পূর্ণ রহস্যাবৃত হয়ে পড়েছে।এনিয়ে কাছাড়ের পুলিশ সুপার নূমল মাহাত্ত জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে।

সংবাদ 5- মেঘালয়ের বাঙালির উপর নির্যাতন করায় জন্য বরাকের বিধায়ক রা আসামের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ভালো কথা কিন্তু লাচিতসেনার মত কিছু সংগঠন বারবার বাঙালির উপর আক্রমণ করে সে সময় কেউ কথা বলেন না।

এ মন্তব্য করেন কাছাড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বনিক ।তিনি বলেন আজ বাঙালিরা বারবার হয়রানির শিকার হচ্ছেন ।এন আরসি নিয়ে ডিটেনশন ক্যাম্পে বাঙালি রা নির্যাতিত ।শুধু এবিষয়ে কথা বলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আর এবিষয়ে কেউ কিছু বলেন না । তিনি আরও বলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা হাতেগোনা কয়েকজন পেয়েছেন । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেব, অনুপম পাল রাজদীপ পাল, মাজুদ লস্কর আবির চৌধুরী প্রমুখ ।

সংবাদ 6- আলগাপুরের বিধায়ক নিজামের হোম জিপিতে পানীয় জলের হাহাকার,খালি কলসি নিয়ে প্রতিবাদ মহিলাদের । জলের তীব্র সংকটে পড় রাস্তায় হাঁড়ি-কলসি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন বিধায়ক নিজামের হোম জিপি পাঁচ গ্রামের মহিলারা। সোমবার দুপুরে পানীয় জলের সংকটে ভুগতে ভুগতে খালি কলসি হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন শতাধিক মহিলা ও পুরুষ।

তারা পাঁচগ্ৰাম থানার নিকটে জড়ো হয়ে জল চাই জল দাও, জল জীবন মিশন থেকে আমরা বঞ্চিত কেন জবাব চাই জবাব দাও, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা হায় হায় ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। তারা জানান, বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর ঘরের পাশে পি এইচ ই থাকলেও তা থেকে নিয়মিত জল সরবরাহ করা হয় না। আর করা হলেও মুষ্টিমেয় কিছু এলাকায় সরবরাহ করা হয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *