১) কুস্তি মহাসংঘের অধ্যক্ষের অপসারণ দাবিতে যন্ত্ররমন্তরে ধরনা অব্যাহত কুস্তিগীরদের
২) বিতর্কের মাঝেও সাফল্যের মুখ দেখল পাঠান/ প্রথম দিনেই ব্যবসা 30 কোটি
৩) আর্থিক সংকট ,12 হাজার কর্মীকে ছাঁটাই করলো গুগল
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – ভারতীয় কুস্তি মহাসংঘের অধ্যক্ষের অপসারণের দাবিতে এখনো যন্তরমন্তরে ধরনায় রয়েছেন দেশের সেরা কুস্তিগিররা। কুস্তি মহাসংঘের অধ্যক্ষ ব্রিজ ভূষণ সরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনা হয়েছে। আজ তিনদিন থেকে কুস্তিগিররা ধরনা দিচ্ছেন। মহিলা কুস্তিগিররা এই ধরনা শুরু করলেও তাদের সমর্থনে এগিয়ে এসেছেন পুরুষ কুস্তি গিররাও। আজ ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের সঙ্গে কথা বলেছেন।
সংবাদ 2- কুস্তি মহাসংঘের অধ্যক্ষ ব্রিজ ভুষণ সিং জানিয়েছেন তিনি কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না। তিনি বলেন তারও অনেক কিছু বলার আছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই ব্যাপারে তার কোনো কথা হয়নি বলে তিনি জানান। তার উপরে কোনো চাপ নেই বলেও তিনি জানা ন। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন তিনি কোন অবস্থায় ইস্তফা দেবেন না।
সংবাদ 3 – ভারত জড়োযাত্রা জম্মুতে পৌঁছল। এখানে এক জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি ও আরএসএস এর তীব্র সমালোচনা করেন। ভারত জড়ো যাত্রা এখন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আজ বর্ষাতি গায়ে দিয়ে জম্মুতে যাত্রায় অংশ নেন রাহুল গান্ধী। পরে অবশ্য এই বর্ষাতি খুলে ফেলতে দেখা যায় তাকে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- প্রস্রাবকাণ্ডের জন্য শাস্তি পেল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াও। অসামরিক বিমান পরিবহণের নিয়ামক সংস্থা ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে এই ঘটনায় ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে। নিউ ইয়র্ক থেকে নিউদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানেই এক সত্তরোর্ধ্বা বিমানযাত্রীর গায়ে আর এক সহযাত্রীর মত্ত অবস্থায় প্রস্রাব করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিমান সংস্থার পাশাপাশি বিমানের ভারপ্রাপ্ত চালককেও শাস্তি দিয়েছে ডিজিসিএ।
সংবাদ 5- বিশ্বের প্রযুক্তিক্ষেত্রে ছাঁটাইয়ের ঘন কালো মেঘ। গুগলের মূল সংস্থা অ্যালফাবেট ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশ। যা গোটা বিশ্বে অ্যালফাবেটের মোট কর্মী সংখ্যার ৬ শতাংশ। সংস্থার প্রধান সুন্দর পিচাইকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
সংবাদ 6- যাবতীয় বিতর্কের মধ্যেও সাফল্যের রেকর্ড করতে যাচ্ছে শাহরুখ খানের ছবি পাঠান। প্রথম দিনে এই ছবি থেকে আয় ৩০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। কারণ প্রথম দিনে এক লক্ষের বেশি টিকেট বিক্রি হয়ে গেছে। এছাড়া একই দিনে সারা বিশ্ব মিলিয়ে প্রায় 300 কোটি টাকার ব্যবসা করবে এই ছবি। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরলেন কিং খান। এই পাঠান ছবি নিয়ে দেশজুড়ে প্রতিবাদ ও বিতর্ক দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বক্স অফিসে বাজিমাত করতে যাচ্ছে পাঠান।
সংবাদ 7- পণ্য পরিবহণে বৃদ্ধির জেরেই চলতি আর্থিক বছরে ২৮ শতাংশ বৃদ্ধি পেল রেলের রাজস্ব থেকে আয়। করোনাকালের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তাঁর দাবি, আর্থিক বছর শেষ হতে এখনও বাকি ৭১ দিন। তার মধ্যেই রেলের রাজস্ব আয় ছাপিয়ে গিয়েছে গতআর্থিক বছরে রেলের আয় হয়েছে ১,৯১,১২৮ কোটি টাকা। তার মধ্যে যাত্রী ও পণ্য পরিবহণ থেকে আয় হয়েছে ৪২,৩৭০ কোটি টাকা। যা গত আর্থিক বছরের এই সময়ের তুলনায় অনেকটাই বেশি। রেলের আশা, চলতি আর্থিক বর্ষের শেষে রেলের রাজস্ব থেকে আয় বেড়ে দাঁড়াবে ২.৩৫ লক্ষ কোটি টাকা।


