১) নেতাজির মত আরএসএসও মহান ভারত চেয়েছিল / বললেন মোহন ভাগবত
২) ৬০ সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা আসন চিহ্নিত করে গুরুত্ব বিজেপির
৩) আমরায় ক্ষমতায় এলে জাতি গণনা অবশ্যই হবে/বললেন অখিলেশ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আরএসএসের আদর্শের অনেক পার্থক্য রয়েছে। এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, আরএসএস ও সুভাষচন্দ্রের লক্ষ্য একই মহান ভারত প্রতিষ্ঠা করা। তাই মতভেদের কোন কারণ থাকতে পারে না। ভারত মহান রাষ্ট্র হিসেবে পরিণত হোক এটা আরএসএসও চায়।
সংবাদ 2 – দেশের ৬০টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা আসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। দলের সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে এই ৬০ আসন কে চিহ্নিত করা হয়েছে। এই আসন গুলি ৩৩ শতাংশের বেশি মুসলমান জনসংখ্যা রয়েছে । আসল গুলি বেশিরভাগ হচ্ছে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে। বিজেপি এই আসন গুলোর দিকে এবার বিশেষ লক্ষ্য রেখে এগুচ্ছে। দলের সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
সংবাদ 3 – আমাদের সরকার যখন আসবে তখন জাতি গণনা অবশ্যই হবে। এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশপ্রসাদ যাদব। তিনি বলেন জাতি গণনা করতেই হবে। সমাজের প্রকৃত অবস্থান টা জানা যাবে। বিজেপি বারবার জাতি গণনাকে কেন আটকাতে চাইছে এই প্রশ্ন করেন তিনি। তাদের সরকার প্রতিষ্ঠা হলে অবশ্যই জাতি গননা করানো হবে বলে জানান অখিলেশ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- পদ থেকে অব্যাহতি চাইলেন মহারাষ্ট্রের রাজ্যপাল কুশওয়ারী। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন মহারাষ্ট্র থেকে তিনি অনেক কিছু পেয়েছেন ।অনেকের ভালোবাসা পেয়েছেন। কিন্তু এখন তিনি এই পদ থেকে নিষ্কৃতি চাইছেন। সম্প্রতি বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বারবার বিরোধীদের নিশানা হয়ে আসছিলেন। ঠিক এরকম একটা সময় তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।
সংবাদ 5- শাহরুখ খান কে ?এই মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ আবার তিনি আরেকটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন শাহরুখ খান তাকে টেলিফোন করে বলেছেন তার সিনেমা যাতে নির্বিঘ্নে আসামের হল গুলোতে দেখানোর ব্যবস্থা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেছেন আমি এই আশ্বাস দিয়েছি শাহরুখকে। কিন্তু তিনি শাহরুখকে এটা জিজ্ঞেস করেছেন, যে আপনার সিনেমার নাম কি। শাহরুখ বলেন পাঠা ন। তখন মুখ্যমন্ত্রী তাকে বলেছেন এই পাঠান নাম কেন রাখছেন সিনেমার ।কত পাঠান এলো আর গেল।
হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য নিয়ে ব্যাপক চর্চা চলছে।
সংবাদ 6 – মহারাষ্ট্রের জোট রাজনীতি নতুন মোড় নিল। উদ্ভব ঠাকরে সঙ্গে জোট বাঁধলেন প্রকাশ আম্বেদকার। একটি মহারাষ্ট্রের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। জোট গঠনের পর উদ্ভব ঠাকরে বলেন, আমাদের আশা শরদ পাওয়ার এই জোটকে সমর্থন করবেন।
সংবাদ 7- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি 300 টি আসন পাবে লোকসভা নির্বাচনে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তুমি বলেন মোদির সুশাসনের জন্যই এটা সম্ভব হবে। ২০২৪ সালের নির্বাচনে বিজেপি ভালো ফল করবে।


