কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) ভারত ও মিশর একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে / যৌথ ঘোষণা মোদি আবুল ফতের
২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিবিসি নির্মিত চলচ্চিত্র প্রদর্শন নিয়ে তুলকালাম জামিয়া মিলিয়ায়
৩) আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ভারত ও মিশর একসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে। আজ এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফতে আল সিসি। যৌথ ঘোষণা পত্রে দুই রাষ্ট্রনেতা বলেন ভারত ও মিশর সুদীর্ঘকাল থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। মিশরে রাষ্ট্রপতি‌ প্রজাতন্ত্র দিবসের অতিথি হয়ে ভারতে এসেছেন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনিই থাকবেন প্রধান অতিথি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করলেন মিশরের রাষ্ট্রপতি। বিভিন্ন সমস্যা নিয়ে দুই রাষ্ট্রপতির দীর্ঘক্ষণ আলোচনা হয়।

সংবাদ 2 – আজ জামিয়া মিলিয়া ইসলামিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নির্মিত বিবিসির এক সিনেমা প্রদর্শন নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জেএন ইউর পর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে এই ছবি প্রদর্শনের ব্যবস্থা করতে চায় ছাত্ররা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবি প্রদর্শনে বাধা দেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইতিমধ্যে কেরল সরকার তাদের রাজ্যে এই ছবি প্রদর্শনের ব্যবস্থা করেছে।

সংবাদ 3 – আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদের নতুন ভবনে এই বাজেট পেশ করা হবে। এনডিএ দ্বিতীয় সরকারের আমলে এটাই হবে শেষ বাজেট। বাজেটে এবার কি কি থাকবে এ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে।

সংবাদ 4 – সৌদি আরবে এবার হজ যাত্রায় কোন ধরনের বাধা থাকছে না। এবার হজ যাত্রী সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে। ১ লক্ষ ৭৫ হাজার থেকে হজ যাত্রী সংখ্যা ভারতে এবার দুই লক্ষ করা হয়েছে। কভিডের জন্য গত কবছর হজ যাত্রী সংখ্যা অনেক কম ছিল। এবার সৌদি সরকার হজযাত্রীদের ওপর থেকে সব ধরনের বিধি নিষেধ প্রত্যাহার করেছে। যার ফলে ভারত সরকার হজযাত্রীদের কোটা বৃদ্ধি করেছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 – রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রার প্রশংসা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবে গৌড়া। তিনি এই যাত্রা সম্পর্কে বলেন এটা খুব ভালো উদ্যোগ। তিনি নিজে যাত্রায় যোগ দিতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন। রাহুল গান্ধীর এই যাত্রা এখন কাশ্মীরের উপদ্রুত অঞ্চল দিয়ে যাচ্ছে। যাত্রায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ 6 – তৃণমূল কংগ্রেসের যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা চন্দ্র বসু। তিনি এক বিবৃতিতে বলেছেন বিজেপি এখন পশ্চিমবঙ্গে তৃণমূলের মিটিং হয়ে গেছে। তাহলে বিটিমে থেকে লাভ কি এটিমেই যাওয়ার চেষ্টা করি। গত কয়েকদিন থেকেই চন্দ্র বসু বিজেপির বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। এতে স্পষ্ট তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিতে যাচ্ছেন।

সংবাদ 7 – কৃষকদের চাপা দিয়ে হত্যা করার মামলায় অভিযুক্ত আশীষ মিশ্রকে জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে তিনি উত্তরপ্রদেশে দিল্লিতে ঢুকতে পারবেন না। আট জন কৃষককে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ রয়েছে তার উপর। এই ঘটনা নিয়ে একটা সময় প্রচন্ড হৈচৈ হয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিলেন আসিস মিশ্র। এই অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট তাকে আপাতত জামিন দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *