১) পরীক্ষা পে চার্চা / পড়ুয়াদের চাপমুক্ত থাকার পরামর্শ মোদীর
২) হিন্ডনবার্গ রিপোর্টের জের / শেয়ার মার্কেটে ২ লক্ষ কোটি টাকা লোকসান আদানি গ্রুপের
৩) তদন্ত করতে পারে কিন্তু কোন ব্যক্তিকে অপরাধী বলতে পারে না ইডি / বলল সুপ্রিম কোর্ট
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – ছাত্রদের চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন পরীক্ষা নিয়ে অযথা ভীতি না রাখতে। সব সময় চাপমুক্ত থাকার পরামর্শ দেন তিনি। ৩৮ লক্ষ ছাত্র এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সারা দেশ থেকে। প্রধানমন্ত্রী ছাত্রদের উদ্দেশ্যে বলেন সফলতার কোন শর্টকাট রাস্তা হতে পারে না। এক ই সঙ্গে গণতন্ত্রে আলোচনার বিশাল মূল্য রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ 2 হিন্ডনবার্গ রিসার্চ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আদানি গ্রুপের শেয়ারে ব্যাপক ধস নেমেছে। আজ শেয়ার বাজার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে দুই লক্ষ কোটি টাকা। আদানি গ্রুপের প্রতিটি কম্পানি প্রায় ২০ শতাংশ বাণিজ্য হারিয়েছে। রিপোর্টে শেয়ার বাজারে নয় ছয়ের অভিযোগ আনা হয়েছে আদানি গ্রুপের বিরুদ্ধে। এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে শেয়ার বাজারে। যদিও গৌতম আদানি এই রিপোর্ট অস্বীকার করে বলেছেন, তার কোম্পানিকে বদনাম করার জন্য এধরনের মিথ্যা রিপোর্ট দেওয়া হচ্ছে। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি হয়। স্টেডিয়ামে এসে মোদীর এখানে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। এবার রেকর্ড সংখ্যক ছাত্ররা এই অনুষ্ঠানের নাম রেজিস্ট্রেশন করেছে।
রিপোর্ট নিয়ে তদন্ত দাবি করল কংগ্রেস। কারণ এই রিপোর্টের পেছনে কোন রহস্য আছে কিনা সেটা খতিয়ে দেখার দাবি জানিয়ে কংগ্রেস মুখপাত্র জয় রাম রমেশ বলেন আদানি সাধারণ কোনো ব্যবসায়ী নন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ। তাই এ বিষয়ে সঠিক তদন্তের প্রয়োজন রয়েছে বলে কংগ্রেস মনে করে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3 – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি প্রদর্শন নিয়ে বিতর্ক বেড়েই চলছে। দিল্লির ড: বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে এই ডকুমেন্টারি প্রদর্শন হয়। কিন্তু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেন। ছাত্ররা তখন ল্যাপটপে এই ছবি দেখেন।হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের ছাত্র সংগঠন এই ছবিটির স্ক্রিন করে। এর প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাশ্মীর ফাইল প্রদর্শন করে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় রবিবার এই ছবি প্রদর্শন হয়েছিল তবে কোন আপত্তিকর ঘটনা ঘটেনি। এর আগে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া তে এই ছবি প্রদর্শনে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছিল। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এই ছবি প্রদর্শনের কথা ঘোষণা করেছে। সব মিলিয়ে এই ডকুমেন্টারি নিয়ে বিতর্ক কিন্তু বেড়েই চলছে।
সংবাদ 4 – পাঞ্জাবে ৪০০ মহল্লা ক্লিনিকের উদ্বোধন করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন দিল্লিতে ৫০০ টি মহল্লা ক্লিনিক করতে ৫ বছর লেগেছে। কিন্তু পাঞ্জাবে মাত্র ১০ মাসে ৪০০ ক্লিনিক খোলা হয়ে যাচ্ছে। পাঞ্জাব দিল্লির মতো নয় ,একটি সংসম্পূর্ণ রাজ্য। তাই এখানে আরো দ্রুত গতিতে কাজ হবে বলে মন্তব্য করেন। এভাবে প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতিই আম আদমি পার্টি পূরণ করবে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল। সাধারণ মানুষের সুবিধার জন্য এই ক্লিনিক গুলি কাজে আসবে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 5 – কোন ব্যক্তিকে অপরাধী আখ্যা দিতে পারেনা ইডি। আজ গুরুত্বপূর্ণ রায়ে এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। ইডি একটি তদন্ত কারী সংস্থা তারা শুধু তদন্ত করতে পারে কিন্তু কাউকে দোষী বলার অধিকার এই সংস্থার নেই। একথা সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
সংবাদ 6 – মহারাষ্ট্রের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন ক্যাপ্টেন অমরিন্দার সিং। মেঘালয়ের রাজ্যপাল কুসুয়ারা পদত্যাগ করায় এই পদ শূন্য হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ক্যাপ্টেন অমরিন্দার সিংয়ের হাতে মহারাষ্ট্র সমঝে দেওয়া হল। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ।তাকে বিজেপির বিজেপির তিরাশি সদস্যের জাতীয় কার্যকারি কমিটিতে স্থান দেওয়া হয়েছিল।
সংবাদ 7 – মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে বিকওয়ায়া থেকে আখ্যা দিলেন শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে। আজ সিন্ধের নির্বাচনী এলাকায় গিয়ে তিনি এই ভাষায় আক্রমণ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে। ৫০ কোটি টাকায় এক একজন বিধায়ক বিক্রি হয়েছেন এই অভিযোগ উত্থাপন করেন উদ্ভব। সম্প্রতি প্রতিটি সভায় উদ্ভব এই ভাষায় আক্রমণ করছেন একনাথ সিন্ধেকে।



