কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) ১ ফেব্রুয়ারি বাজেট / চাপে আছেন অর্থমন্ত্রী
২) শ্রীনগরে শেষ হলো কংগ্রেসের ভারত জড়োযাত্রা
৩) মরে যাব, বিজেপির সঙ্গে আর যাব না / বললেন নীতীশ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1- মাত্র একদিন বাকি ।১ ফেব্রুয়ারি এনডিএ সরকারের শেষ বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনের আগে এটি হবে শেষ বাজেট। কেমন হবে এই বাজেট এ নিয়ে জল্পনা শেষ নেই। বাজেটের পূর্বাভাসে দেখা যাচ্ছে এবার মধ্যবিত্তদের অনেকটা ছাড় দেওয়া হবে এই বাজেটে। এছাড়া জনকল্যাণ মূলক আরো কিছু প্রকল্প ঘোষিত হতে পারে, এমন আশা ব্যক্ত করছেন অর্থনীতিবিদরা। সামনে নির্বাচন তাই যথেষ্ট চাপ রয়েছে অর্থমন্ত্রীর উপর। এ সমস্ত চাপ নিয়েই আগামী ১ ফেব্রুয়ারি তিনি সংসদে বাজেট পেশ করতে যাচ্ছেন।

সংবাদ 2- মরে যাব কিন্তু বিজেপির সঙ্গে যাব না। বলবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সম্প্রতি তিনি বিজেপিতে যেতে পারেন বলে যে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল সেই সম্পর্কে প্রতিক্রিয়ার ব্যক্ত করে নিতিশ বলেন, এটা অসম্ভব আমি আর বিজেপির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবো না। তাই বিজেপির সঙ্গে যাবার কোন প্রশ্ন ওঠেনা। সম্প্রতি নিতীশকুমারের সঙ্গে আরজেডির কিছুটা মন কোষাকষি চলছে।

সংবাদ 3- আজ শেষ হল রাহুল গান্ধীর ভারত জড়যাত্রা। শ্রীনগরের লালচকে এক সমাবেশের মাধ্যমে এই যাত্রা সমাপ্তি ঘটে। রাহুল গান্ধী স্বীকার করেন, যাত্রার আগে তার অহংকার ছিল কিন্তু যাত্রা শেষ হওয়ার পর তার সব অহংকার ভেঙ্গে গেছে। কাশ্মীরের শান্তি ফেরাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নীতি ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ADVERTISEMENT

সংবাদ 4- ভারত জড়ো যাত্রার সমাপ্তি কাশ্মীরে কেন হবে। এ নিয়ে বিজেপি‌ কংগ্রেসকে আক্রমণ করল। বিজেপি মুখপাত্র দ্বিজেন্দ্র ত্রিবেদী এক সাংবাদিক সম্মেলন করে বলেন আজ মহাত্মা গান্ধীর মৃত্যুদিন। যে মহাত্মা গান্ধী ছিলেন হিংসার পূজারী। আর তার মৃত্যুদিনে হিংসা যেখানে সবচেয়ে বেশি হয়েছে সেখানে রাহুল গান্ধী যাত্রা শেষ করলেন।

এই কাশ্মীরে লালচকে জাতীয় পতাকা উড়াতে গিয়ে শহীদ হয়েছিলেন বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জী। আর আজ হল সেই কাশ্মীরকে রাহুল পছন্দ করলেন তার যাত্রা শেষ করার জন্য। এতে মহাত্মা গান্ধীকে অপমান করা হয়েছে বলে তিনি মনে করেন।

সংবাদ 5- রাহুল গান্ধীর অভিযোগের জবাবে বিজেপি মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে কাশ্মীরের বরফে খেলতে দেখা যাচ্ছে। এবং দেখে মনে হল তারা খুব হাসি খুশি। কাশ্মীরে এই যে তারা বরফে খেলতে পারছেন, এত হাসি খুশি আছেন সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। কিন্তু তারা একবারও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন না যে, আজকে তারা শান্তিতে কাশ্মীরে যাত্রা করতে পারলেন। কাশ্মীরে শান্তি ফেলাতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ বলে রাহুল গান্ধীর যে মন্ত্রীব্য করেছেন সেই সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী অনুরাগ ঠাকুর।

সংবাদ 6- নরেন্দ্র মোদিকে নিয়ে ডকুমেন্টারি ব্যান করার জন্য একটা আবেদনের শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকার এই ডকুমেন্টারি দেখানো নিষিদ্ধ করে একটি নোটিশ জারি করেছে। এনিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট এই আবেদনের প্রেক্ষিতে জানিয়েছে আগামী ছয় ফেব্রুয়ারি এসম্পর্কে শুনানি গ্রহণ করা হবে।

সংবাদ 7 – ভারতের উন্নতির সঙ্গে ও জাতীয়তাবাদের সঙ্গে গৌতম আদানির কম্পানির ওপর রিপোর্টের কোন সম্পর্ক থাকতে পারে না । এই মন্তব্য করেছে এই হিন্ডারবার্গ। শেয়ারবাজারে বাজারে নয় ছয়ের অভিযোগ সংক্রান্ত রিপোর্ট সম্বন্ধে আদানি গ্রুপ থেকে ৪০০ পৃষ্ঠার একটি জবাব পাঠানো হয়েছে। এই জবাবের পরিপ্রেক্ষিতে হিন্ডারবার্গ থেকে বলা হয়েছে নিজের দোষ থাকতে এখন ভারতের উন্নতি ও জাতীয়তাবাদকে মিলিয়ে দিচ্ছেন আদানি। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এটা সত্য ভারত এখন একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি। কিন্তু এই শক্তিকে নষ্ট করতে চাইছেন আদানির মত লোকেরা। কোন অভিযোগের জবাব না দিয়ে এটাকে ভারতের জাতীয়তাবাদের সঙ্গে জড়ানো হচ্ছে। জানিয়েছে হিন্ডারবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *