১) আদানি শেয়ার ইস্যুতে সংসদ মুলতবি ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
২) বিশ্বের ধনী তালিকায় ২২ নম্বরে নেমে এলেন আদানি
৩) আদানি কাণ্ডের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই / জানাল কেন্দ্র
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আদানি শেয়ার সংক্রান্ত ইস্যুতে সংসদ আজও পন্ড। বিরোধীদের প্রবল চিৎকার-চেচামেচির মাঝে সংসদ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি রাখার কথা ঘোষণা করা হলো। এই বিষয়ে সংসদীয় কমিটি গঠনের দাবিতে বিরোধীরা সংসদের দুই কক্ষে আওয়াজ তুলেন। কিন্তু সরকার এতে রাজি না হওয়ায় বিরোধীরা তাদের আপত্তি জানাতে থাকেন। প্রথমে অধিবেশন স্থগিত করা হয়েছিল। কিন্তু পরে অধিবেশন শুরু হওয়ার পরও ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আগামী 6ই ফেব্রুয়ারি পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করা হয়।
সংবাদ 2 – আদানির শেয়ার সংক্রান্ত ইস্যুতে সরকারের কিছু করার নেই ।সরকারের সঙ্গে কোন লেনদেন নেই। আজ সরকারের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি জানান এ বিষয়ে সরকার কোন কিছুই জানে না। বা বিষয়টা সঙ্গে সরকার সম্পর্কিত নয়। বিতর্কের মাঝে এই প্রথম সরকার থেকে তাদের প্রতিক্রিয়া জানানো হলো।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3- ফোবসের বিশ্বের রাজধানীর তালিকায় এবার ২২ নম্বর স্থানে নামলেন গৌতম আদানি। হিন্ডারবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর লাগাতার শেয়ারবাজারে দশ নেমেছে আদানি গ্রুপের কোম্পানিগুলিতে। রিপোর্ট এর আগে যেখানে তিন নম্বর স্থানে ছিলেন আদানি ,সেখান থেকে এখন নেমে এসে তিনি এসেছেন ২২ নম্বরে। ফোবসের এই তালিকায় মুকেশ আম্বানির স্থান ১১ নম্বরে।
সংবাদ 4 -যারা বাল্যবিবাহ করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে অসমে। এখন পর্যন্ত ১২৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। ১৮ বছরের নিচের কোন মেয়েকে যারা বিয়ে করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। শুধু তারাই নয় তাদের আত্মীয়-স্বজনদের গ্রেফতার করা হচ্ছে।
সংবাদ 5 -মুসলমানদের হয়রানি করার জন্যই বাল্যবিবাহের নামে গ্রেফতার চালানো হচ্ছে। এই মন্তব্য করলেন এ আই ইউ ডি এফ সভাপতি বদরুদ্দিন আজমল। তিনি বলেন এটা করা হচ্ছে অন্য কোনো কারণ নয়। যাতে মুসলমানদের কিছুটা অসুবিধা ফেলা যায়।
সংবাদ 6- আদা নি বিতর্কে রাহুল গান্ধী চুপ কেন। তার দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তোপ দাগা হচ্ছে গৌতম আদানির বিরুদ্ধে। কিন্তু রাহুল গান্ধী নিজে এ বিষয়ে চুপ কেন। এ প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অথচ আদানি ইস্যু নিয়ে প্রথম থেকে সোচ্চার ছিলেন রাহুল গান্ধী।
সংবাদ 7 – বিবিসিতেতে মোদিকে সংক্রান্ত ডকুমেন্টারি সম্পর্কে নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য জানতে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকার এই ডকুমেন্টারি কে নিষিদ্ধ করেছে। এর প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট জানিয়েছে এ সম্পর্কে কেন্দ্রীয় সরকারের বক্তব্য শোনার পরেই আদালত তার অবস্থান স্পষ্ট করবে। তাই তাই জন্য কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।


