১) বিবিসির দিল্লি ও মুম্বাই দফতরে আজও আয়কর হানা অব্যাহত
২) বাল্যবিবাহে পাসকো/ আসাম পুলিশকে তিরস্কার করল গুয়াহাটি হাইকোর্ট
৩) হিন্ডারবার্গ রিপোর্ট , আদানিদের বিরুদ্ধে আবেদনের শুনানি ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – বিবিসির দিল্লি ও মুম্বাই দফতরের আজও আয়কর হানা অব্যাহত। দুই দপ্তরের বিভিন্ন নথিপত্র পরীক্ষা করছেন আকর দপ্তরের কর্মকর্তারা। বিবিসি তাদের ভারতীয় কর্মচারীদের জানিয়েছে তাদের বেতন সংক্রান্ত যে সব তথ্য আছে সেগুলো যেন তারা আয়কর দপ্তরের কাছে দেন। বিবিসির ওপরে এই হালা নিয়ে মার্কিন বিদেশ মন্ত্র জানিয়েছে তারা ঘটনাটি জানে। সংবাদমাধ্যমের উপর কোন ধরনের চাপ সৃষ্টি হোক এটা তারা চায় না। তবে বিবিসির উপর আয়কর হানা নিয়ে এখনই কোন কিছু বলার সময় হয়নি বলে জানান বিদেশ দপ্তরের মুখপাত্রটি।
সংবাদ 2 – বিবিসি দপ্তরের আয়কর হানার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা অগণতান্ত্রিক। মমতা বলেন , এভাবে চললে এমন একটা দিন আসবে যেদিন দেশে কোন মিডিয়া থাকবে না। তিনি বিবিসি দপ্তরে আয়কর হানার নিন্দা জানিয়ে এক কথা বলেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3 – হিণ্ডারবার্গ রিপোর্ট নিয়ে আদানির বিরুদ্ধে একটি আবেদনের শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হবে। কংগ্রেসের পক্ষ থেকে এই আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। এসম্পর্কিত আরো দুটি মামলা রয়েছে। সবগুলো মামলাকে এক জায়গায় এনে আগামী ১৭ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
সংবাদ 4 – বাল্যবিবাহের ক্ষেত্রে পাসকো কিভাবে প্রয়োগ করা যেতে পারে। এই মন্তব্য করল গুয়হাটি হাইকোর্ট। প্রায় ৯ জনকে বাল্যবিবাহের মামলায় অগ্রিম জামিন দিয়ে আদালত বলেছে এভাবে বাল্যবিবাহের ক্ষেত্রে পাসকো প্রয়োগ করা যায় না। এই আইনের ফলে ৩০০০ জনকে গ্রেফতার করা হয়েছে সারা রাজ্য থেকে। এর জন্য রাজ্য পুলিশকে ভৎসনা করেছে গুয়াহাটি হাইকোর্ট।
সংবাদ 5 – পাকিস্তান সারা পৃথিবীর জন্য একটা বোঝা। তাই পাকিস্তানকে ভারতের সঙ্গে মিলিয়ে দেওয়া উচিত। একটি টিভি চ্যানেলের সম্মেলনে এই মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অখন্ড ভারত প্রসঙ্গে তিনি এই মন্তব্য করে বলেন, পাকিস্তান এখন একটি দুর্দশগ্রস্ত দেশে পরিণত হয়েছে। ভারতের সঙ্গে মিলে গেলে একমাত্র এই দেশ বাঁচতে পারবে।
সংবাদ 6 – এবছরের শেষ থেকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তাই প্রতিশ্রুতির ফুলঝুরি শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি তেরেস রেড্ডি বলেছেন প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে রাম মন্দির তৈরি করা হবে। এই ক্ষেত্রে প্রায় ১০ কোটি টাকা খরচ হবে। যে টাকা কংগ্রেস খরচ করতে চাইছে।
সংবাদ 7 – বিজেপি এ বছর রাজনৈতিক দল হিসেবে চাঁদা পেয়েছে ৬১০ কোটি টাকা। এডিআর এর রিপোর্টে একথা উল্লেখ করে বলা হয়েছে কংগ্রেস পেয়েছে ৯৫ কোটি টাকা। সব বিরোধী দলগুলোর সম্মিলিতভাবে ভাবে যা পেয়েছে তার তিন গুণ বেশি পেয়েছে বিজেপি। এসপি নেতা মায়াবতী বলেছেন তার দল এ বছর মাত্র ২০ কোটি টাকা চাঁদা পেয়েছে।
সংবাদ 8 – একজন ব্যক্তি বা একটি আদর্শ একটি দেশের উন্নতি অবনতি কিছুই করতে পারে না। এই মন্তব্য করলেন আরএসএস প্রধান মহান ভাগবত। তিনি বলেন সমৃদ্ধ দেশগুলিতে দেখা গেছে অনেকগুলি বিচারধারা থাকে। এছাড়া অনেক অনুন্নত দেশে দেখা যায় ভালো নেতা আছে কিন্তু দেশ উন্নতি করতে পারে না। তাই বিভিন্ন মতের সমন্বয় থাকা প্রয়োজন।


