কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

অরুণাচল প্রদেশের তাওয়াঙের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতীয় এবং চিনা সেনার সংঘর্ষ নিয়ে নয়াদিল্লির তরফে প্রতিক্রিয়ার পর মুখ খুলল বেজিং। চিনা বিদেশ দফতরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার বলেছেন, ‘‘সীমান্ত পরিস্থিতি নিয়ে কূটনৈতিক এবং সামরিক স্তরে নিরবচ্ছিন্ন আলোচনা চলছে। পরিস্থিতি এখন স্থিতিশীল।’’

তবে গত শুক্রবার (৯ ডিসেম্বর) তাওয়াঙে চিনা ফৌজের এলএসি লঙ্ঘন বা হামলা সম্পর্কে ভারতের অভিযোগের কোনও কথা বলেননি ওয়াং। ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ানের পর এ বার অরুণাচলের তাওয়াঙে চিনা ফৌজের হামলা নিয়ে মঙ্গলবারই লোকসভায় বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে সরাসরি চিনা ফৌজের বিরুদ্ধে ‘এলএসি লঙ্ঘনের চেষ্টা’র অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সোমবার (১২ ডিসেম্বর) ফের জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আফগান রাজধানী কাবুল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দটি এসেছে কাবুলের এক চিনা গেস্টহাউসের কাছ থেকে। বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। সংবাদ সংস্থা এএফপি-কে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “খুব জোরালো বিস্ফোরণ ঘটে। তারপর প্রচুর গুলি চলার শব্দও পাওয়া গিয়েছে।” উল্লেখ্য, আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলে চিনা ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে। তালিবান শাসনকে স্বীকৃতি না দিলেও, কাবুলে দূতাবাস খোলা রেখেছে চিন সরকার।তালিবানদের এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, অজ্ঞাত সংখ্যক হামলাকারী হোটেলটিতে প্রবেশ করেছে। হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তালিবান বাহিনী

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে শিলঙে ২২ নভেম্বর বনরক্ষীদের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেঘালয় তৃণমূল পর্যবেক্ষক মানস ভুঁইয়া, মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা ও তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপ। তাঁদের উপস্থিতিতেই নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মমতা। যাওয়ার পথে মেঘালয় সংস্কৃতির পরিচিত ঢোল বাজান মমতা। সেখানেও স্থানীয় জনতার সঙ্গে কথা বলেন তিনি।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

গুয়াহাটি বা দিল্লির নিয়মে মেঘালয় চলবে না। মেঘালয়ের নিয়মেই মেঘালয় চলবে। মঙ্গলবার শিলংয়ে দলীয় কর্মীসভা থেকে এমনই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে মেঘালয়ে বদলের ডাক দিয়ে তিনি বলেন, মেঘালয় পরিবর্তনের ভোটের জন্য অপেক্ষা করছে। একটা নতুন গণতান্ত্রিক সরকার আনুন যারা এখানকার মানুষের জন্য কাজ করবে। আমাদের সরকার এলে মেঘালয় গুয়াহাটি, দিল্লির নিয়মে চলবে না। মেঘালয়ের নিয়মেই মেঘালয়ে চলবে। বিজেপির কেউ যদি বলে, তারা সরকারে এলে মেঘালয় গুজরাটের নিয়মে চলবে না, এটা ভুল। কনরাড সাংমা বিজেপি থেকে এসেছেন।” একইসঙ্গে গারো, খাসি আদিবাসীদের আবেগ উসকে দিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড আরও বলেন, “আমাদের প্রতীক হল, দুটি ফুল ও প্রতিটি ফুলে তিনটি পাপড়ি। তিনটি পাপড়ি হল- খাসি, জয়ন্তি ও গারো।”

কেআরসি টাইমস বিজ্ঞাপন

যতদিন পর্যন্ত বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, কেউ ভারতের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না। মঙ্গলবার সংসদে এমনই দাবি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে কংগ্রেস সাংসদদের অধিবেশন ওয়াকআউটের তীব্র নিন্দা করেন শাহ।ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে কংগ্রেস সাংসদদের উদ্বেগকে সম্মান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আমি স্পষ্ট করে জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত মোদী (নরেন্দ্র মোদী) সরকার ক্ষমতায় রয়েছে, কেউ আমাদের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না।” সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে তিনি আরও বলেন, “গত ৮ ও ৯ ডিসেম্বর রাতে ভারতীয় সেনাবাহিনী যে বীরত্ব দেখিয়েছে, তাকে আমি কুর্নিশ জানাই।”

কেআরসি টাইমস বিজ্ঞাপন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে আরও একটি গ্রহাণু। তীব্র গতিতে ছুটতে থাকা গ্রহাণুটি আগামী ১৫ ডিসেম্বর নীল গ্রহের পাশ দিয়ে বেরিয়ে যাবে। পৃথিবীকে অতিক্রম করার সময় তার দূরত্ব থাকবে ৬ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার, মহাজাগতিক হিসাবে যাকে কানঘেঁষা দূরত্ব বলা চলে।১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাতের আকাশে টেলিস্কোপে চোখ রাখলে এই গ্রহাণুটিকে দেখা যাবে। ইউরোপের কিছু কিছু এলাকা থেকে তা দেখা যাবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণু আকাশে জ্বলজ্বল করবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *