কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ সাইবার হানার মাধ্যমে ৫টি সার্ভার থেকে বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছিলেন চিনের হ্যাকাররা, রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি জানিয়েছেন, এমস থেকে মোট ১.৩ টিবি তথ্য খোয়া গিয়েছিল। পরে তা উদ্ধার করা সম্ভব হয়েছে।সাইবার হানার কথা জানতে পেরে সিইআরটি (ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম) বিষয়টির মূল্যায়ন করে।

প্রাথমিক মূল্যায়নের পর জানা গিয়েছে, এমসের তথ্য প্রযুক্তি নেটওয়ার্কে অজানা কিছু উৎস থেকে হুমকি দেওয়া হচ্ছিল। এতে জরুরি কাজে ব্যাঘাত ঘটে। প্রায় ১০ দিন ধরে সার্ভার বিকল হয়ে থাকায় এমসের জরুরি বিভাগ, অন্তর্বিভাগ, বহির্বিভাগ, ল্যাবরেটরির কাজকর্ম তথা পরিষেবা হাতেকলমে শুরু করা হয়। তবে এখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

এবার সেই নিউমোনিয়ার ক্ষেত্রে নতুন আশার আলো দেখাতে চলেছে টিকা। ভারতীয় সংস্থার তৈরি টিকায় অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিজিসিআই। শুক্রবার হায়দরাবাদের টিকা প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল ই লিমিটেডের তরফে ঘোষণা করা হয়েছে, তাদের তৈরি নিউমোনিয়ার ভ্যাকসিনের অনুমোদন মিলেছে। এস নিউমোনিয়া সংক্রমণ থেকে শিশুদের সুরক্ষা দেবে ওই ভ্যাকসিন। অনুমোদন পাওয়ায় এবার টিকা প্রস্তুত করে বাজারে আনতে পারবে ওই সংস্থা।সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মহিমা দাতলা জানিয়েছেন, এই অনুমোদন পাওয়া অত্যন্ত জরুরি ছিল। এর ফলে বহু শিশুর প্রাণ রক্ষা করা সম্ভব হবে। এই টিকার মাধ্যমে সংক্রমণ থেকে বাঁচানো সম্ভব হবে সহজেই। গোটা বিশ্বে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

দিল্লিতে প্রকাশ্য রাস্তায় স্কুলছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় অনলাইন ইকমার্স সংস্থা ‘ফ্লিপকার্ট ইন্টারনেট প্রাইভেট লিমিটেড’-কে নোটিস পাঠাল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ)। পাশাপাশি, নোটিস দেওয়া হয়েছে ‘ফ্যাশনিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড’কে। দুই সংস্থাকে ৭ দিনের মধ্যে এই ঘটনায় নিজের অবস্থান বিশদে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভেঙে অনলাইনে অ্যাসিড বিক্রির অভিযোগে নোটিস পাঠাল কেন্দ্র।দিল্লি কমিশন ফর উইমেন (ডিসিডব্লিউ)-ও অবৈধ ভাবে অ্যাসিড বিক্রির অভিযোগে ফ্লিপকার্ট এবং অ্যামাজনকে নোটিস পাঠিয়েছে। পিটিআই জানিয়েছে, অনলাইনে অ্যাসিড বিক্রি করার জন্য প্রয়োজনীয় লাইসেন্সের একটি অনুলিপিও চাওয়া হয়েছে দুই সংস্থার কাছে।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

ইউক্রেন যুদ্ধের ২৯৫ তম দিনে কিভে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। শুক্রবার রাত থেকে ইউক্রেনের রাজধানীকে নিশানা করে ৭০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ ফৌজ। প্রবল শীত আর তুষারপাতের মধ্যে ঝাঁকে ঝাঁকে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের বিদ্যুৎ পরিষেবা। ইউক্রেন সরকারের একটি সূত্র পশ্চিমী সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘ব্ল্যাক আউটের’ প্রভাব পড়েছে শহরের জল সরবরাহ এবং অন্যান্য পরিষেবায়।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিহত আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের তুলনা টেনে নয়াদিল্লি-ইসালামাদ সংঘাতকে নতুন মাত্রা দিয়েছেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং সে দেশের নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবলের এমন ব্যক্তি আক্রমণকে রাজনীতির হাতিয়ার করতে সক্রিয় হয়েছে বিজেপি।শনিবার দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে পদ্ম-শিবির। সেখানে পোড়ানো হবে বিলাবলের কুশপুতুল। বিজেপির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দিল্লি-সহ দেশের সবক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

কেআরসি টাইমস বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *