কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

3 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। ভারতের জন্য কালা দিবস। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় একসঙ্গে শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান । আজ থেকে চার বছর আগে। মঙ্গলবার সেই ৪০ জন শহিদের প্রতিই শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “আজকের দিনে পুলওয়ামায় যে বীরদের হারিয়েছি তাঁদের স্মরণ করছি।তাঁদের এই আত্মত্যাগ আমরা কোনওদিন ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী দেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।

বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন ব্রিটেনের রাজনীতিবিদ বব ব্ল্যাকম্যান। দু’দশক আগে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর জমানায় গোধরাকাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা তুলে ধরা হয়েছে এক ঘণ্টার তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’-এ। ব্রিটেনের কনজ়ারভেটিভ এমপি মঙ্গলবার মন্তব্য করেছেন, মোদীকে নিয়ে বিবিসি-র তৈরি তথ্যচিত্র ‘সম্পূর্ণ ভাবে অতিরঞ্জিত’। বিবিসি-র মতামত নিজস্ব। তা কোনও ভাবেই ব্রিটিশ সরকারের মতামতকে উপস্থাপন করে না। তথ্যচিত্রটি অনৈতিক ভাবে তৈরি করা হয়েছে। ভারত ব্রিটেনের বন্ধু।

Advertisement | InfoCom Solutions
Follow Us

ব্রিটেনের কনজ়ারভেটিভ এমপি মঙ্গলবার মন্তব্য করেছেন, মোদীকে নিয়ে বিবিসি-র তৈরি তথ্যচিত্র ‘সম্পূর্ণ ভাবে অতিরঞ্জিত’। বিবিসি-র মতামত নিজস্ব। তা কোনও ভাবেই ব্রিটিশ সরকারের মতামতকে উপস্থাপন করে না। তথ্যচিত্রটি অনৈতিক ভাবে তৈরি করা হয়েছে। ভারত ব্রিটেনের বন্ধু।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৩৭ হাজারের গণ্ডি। বিপর্যয়ের এক সপ্তাহ পরেও দুই দে‌শে মৃত্যুমিছিল অব্যাহত। উদ্ধারের বদলে এ বার যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁদের আশ্রয়ের ব্যবস্থায় জোর দিচ্ছে প্রশাসন। উদ্ধারকারীরা অবশ্য হাল ছাড়েননি। পুলিশ কুকুর এবং থার্মাল ক্যামেরা নিয়ে তাঁরা তুরস্ক এবং সিরিয়ার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন প্রাণের সন্ধানে। কোথাও প্রাণের অস্তিত্ব টের পেলে ধ্বংসস্তূপ ডিঙিয়ে ছুটে যাচ্ছেন।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

দিল্লি এবং মুম্বইয়ে ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’ (বিবিসি)-এর কার্যালয়ে আয়কর হানা। সূত্রের খবর, সেই সময় অফিসে উপস্থিত থাকা সংবাদকর্মীদের মোবাইল ফোন জমা রেখে দেন আয়কর আধিকারিকরা। তার পর চলে তল্লাশি। কিন্তু কেন আচমকা বিবিসির অফিসে আয়কর আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

অর্থসঙ্কটে ঝুঁকে পড়া পাকিস্তানে অন্যান্য জিনিসপত্রের দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে শিশুদের খাওয়ার জন্য এই মহার্ঘ দুধ কিনতেও নাকাল হচ্ছেন আম নাগরিকেরা। সেই পাকিস্তানেই এক ঝকঝকে বিদেশি কফির ক্যাফেটেরিয়ায় বাইরে দামি কফি খেতে লাইন দিতে দেখা গেল দেশের উচ্চবিত্তদের। দুধের প্রতি লিটারের দাম এখন ২১০ টাকা। অর্থাৎ ভারতে দুধের এখন যা দাম, তার প্রায় পাঁচ গুণ।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *