কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

5 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

আজ সংবিধান দিবস (Constitution Day)। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান যে অনস্বীকার্য ভূমিকা পালন করে, তাকে সম্মান জানাতেই দেশজুড়ে পালিত হয় এই দিনটি। এবার ৫০ বছর পূর্ণ হল ভারতীয় সংবিধানের (Indian constitution)। এদিন সংবিধান দিবস উপলক্ষ্যে দেশের নেতা-মন্ত্রীরা শুভেচ্ছা জানিয়েছেন। ব্যতিক্রম নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-ও। এদিন সকালেই প্রধানমন্ত্রী মোদী টুইট করে সংবিধান দিবসের শুভেচ্ছা জানান, তিনি বলেন, “আজকের বৈশ্বিক পরিস্থিতিতে গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের দিকেই।

দ্রুততার সঙ্গে ভারতের অগ্রগতি, ক্রমবর্ধমান অর্থনীতি ও অন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থার মাঝে গোটা বিশ্ব অনেক আশার সঙ্গে ভারতের দিকে তাকিয়ে রয়েছে।”এ দিন সংবিধান দিবস উপলক্ষ্যে মোদী আর্কাইভ নামক একটি টুইটার হ্য়ান্ডেল, যেখানে প্রধানমন্ত্রী মোদীর জীবনের নানা কাহিনি, লেখনি, ছবি তুলে ধরা হয়, সেখানেও সংবিধান দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি তুলে ধরা হয়েছে। ১৯৯৯ সালে এই চিঠিটি লিখেছিলেন তিনি।

চিঠির ক্যাপশনে লেখা, “সংবিধানের ৫০ বছর পূর্ণ হল। এই সময়ে দেশব্যাপী একটি আলোচনার প্রয়োজন যে আমাদের কর্তব্য নাকি আমাদের অধিকার, কোনটি দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আগামী দশকে দেশ গড়া কীভাবে গণ কর্মসূচিতে পরিণত করা যায়?”এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজস্ব টুইটাল হ্যান্ডেলে সংবিধান দিবস উপলক্ষ্যে লেখেন, “আমাদের সংবিধান নির্মাতারা আমাদের এমন এক ধরনের সংবিধান তৈরি করে দিয়েছিলেন, যা মুক্ত, দূরদৃষ্টিসম্পন্ন ও আধুনিক বিজ্ঞানের উপরে নির্ভরশীলতার জন্য জানা যায়।

সেই কারণে স্বাভাএদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজস্ব টুইটাল হ্যান্ডেলে সংবিধান দিবস উপলক্ষ্যে লেখেন, “আমাদের সংবিধান নির্মাতারা আমাদের এমন এক ধরনের সংবিধান তৈরি করে দিয়েছিলেন, যা মুক্ত, দূরদৃষ্টিসম্পন্ন ও আধুনিক বিজ্ঞানের উপরে নির্ভরশীলতার জন্য জানা যায়। সেই কারণে স্বাভাবিকভাবেই আমাদের সংবিধান যুবকেন্দ্রিক।”বিকভাবেই আমাদের সংবিধান যুবকেন্দ্রিক।”

Advertisement | InfoCom Solutions
Follow Us

গোটা বিশ্ব যখন আন্তর্জাতিক স্তরে শুক্রবার ‘নারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী দিবস’ উদ্‌যাপন করছে, রাষ্ট্রপুঞ্জ তখন আফগানিস্তানের মহিলাদের সুরক্ষার কথা ভেবে একটি পদক্ষেপ নিল। তালিবানশাসিত আফগানিস্তানে মহিলাদের জীবন প্রায় নারকীয় হয়ে উঠেছে। সে দেশের সরকারের কাছে রাষ্ট্রপুঞ্জের আর্জি, মহিলাদের উপর অত্যাচার যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা হোক।আফগানিস্তানের তালিবানশাসিত সরকারের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সাল থেকে সে দেশে মহিলাদের সব মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাঁদের উপর অত্যাচারের মাত্রাও বেড়েছে। রাষ্ট্রপুঞ্জে আফগানিস্তানের প্রতিনিধি রোজা অতুনবায়েভা বলেছেন, “আফগান মহিলাদের মৌলিক অধিকার সুরক্ষিত করতে হবে। হিংসাহীন পরিবেশ তৈরি করা দরকার দেশে। মহিলাদের সুরক্ষায় যে সব আইন রয়েছে, তা-ও মেনে চলা উচিত।’’

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

চাঁদের কক্ষপথে সফল ভাবে স্থাপন করা হল নাসার ‘চন্দ্রযান’ ওরিয়নকে। শুক্রবার রাতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থাটির তরফে বিবৃতিতে বলা হয়েছে, কক্ষপথে ঢুকে পড়ার পরে চাঁদের প্রায় ৪০ হাজার মাইল (প্রায় ৬৪ হাজার ৩৭৩ কিলোমিটার) উপরে পাক খাচ্ছে ওরিয়ন। পরবর্তী এক সপ্তাহে চাঁদের কক্ষপথের অর্ধেকটা নাসার ‘চন্দ্রযান’ প্রদক্ষিণ করবে।

চলতি সপ্তাহের গোড়াতেই নাসার মহাকাশযান ‘আর্টেমিস ১’ চাঁদের কক্ষপথের কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে তার গতি কমিয়ে কক্ষপথে প্রবেশ করানোই ছিল নাসার বিজ্ঞানীদের কাছে ‘পরীক্ষা’। সেই পর্ব সফল ভাবেই সম্পন্ন হয়। এর পর ‘চন্দ্রযান’ ওরিয়ন চাঁদের কাছে গিয়ে কিছু ছবিও পাঠিয়েছিল। প্রসঙ্গত, কক্ষপথে ঢোকার আগে গতিবেগ না কমালে যেমন তা চাঁদের পাশ কাটিয়ে সৌরমণ্ডলের সুদূরতম প্রান্তে চলে যেতে পারত, তেমনই চাঁদের পাঁচটি কক্ষপথে প্রদক্ষিণের সময় গতিবেগ সফল ভাবে নিয়ন্ত্রণ করা না গেলে এখনও ওরিয়ন আছড়ে পড়তে পারে চাঁদের বুকে।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

কোভ্যাক্সিনের পর এবার অনুমোদন পেল ভারত বায়োটেকের কোভিড-১৯ বুস্টার ডোজ, ন্যাজাল ভ্যাক্সিন। ড্রাগস ক্ন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই) শুক্রবারই আপৎকালীন ব্যবহারের জন্য কোভিড-১৯ বুস্টার ডোজ, ন্যাসাল ভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে। আনুনাসিক কোষের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই ভ্যাক্সিন বিশেষ কার্যকর বলে দাবি ভারত বায়োটকের।ভারত বায়োটেক প্রস্তুত কোভিড-১৯ বুস্টার ডোজ, ন্যাজাল ভ্যাক্সিনটির নাম হল ইনকোভ্যাক (iNCOVACC)।

এটিই ভারতে প্রস্তুত প্রথম ন্যাসাল ভ্যাকসিন। অর্থাৎ আর ইঞ্জেকশন নিতে হবে না, নাকে ড্রপ দেওয়ার মাধ্যমে কোভিড প্রতিশেধক শরীরের ভিতর প্রবেশ করবে। তবে সকলের জন্য এই ভ্যাক্সিনকে অনুমোদন দেওয়া হয়নি, কেবল প্রাপ্তবয়স্কদের জন্যই জরুরি ভিত্তিতে বুস্টার ডোজ, ন্যাসাল ভ্যাক্সিন ইনকোভ্যাক-কে অনুমোদন দিয়েছে ডিজিসিআই। এই নিয়ে তৃতীয় কোভিড ভ্যাক্সিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেল। এর আগে করোনা প্রতিষেধক হিসাবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছিল ড্রাগস ক্ন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)।

কোভ্যাক্সিন, কোভিশিল্ডের মতো ন্যাজাল ভ্যাক্সিন ইনকোভ্যাক-এর দুটি ডোজ নিতে হবে। প্রথম ডোজ নেওয়ার ছয় মাস পর দ্বিতীয় ডোজটি নিতে হবে। তবে অন্যান্য ভ্যাকসিনের তুলনায় ন্যাজাল ভ্যাক্সিন ইনকোভ্যাক কোনও অংশে কম নয় বলেই দাবি বিশেষজ্ঞদের। তাঁদের মতে, ChAd-SARS-CoV-2-S ভাইরাসগুলি মূলত নাকের মধ্য দিয়েই শরীরের ভিতর প্রবেশ করে। তাই ন্যাসাল ভ্যাক্সিন ইনকোভ্যাক এই সমস্ত ভাইরাস ঘটিত রোগ-জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং ভাইরাসকে শরীরের ভিতর প্রবেশ করতে বাধা দিতে পারবে।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা এল-সিসিকে আমন্ত্রণ জানাল ভারত। সূত্রের খবর, গত ১৬ অক্টোবর তাঁর মিশর সফরের সময়, কায়রোতে প্রেসিডেন্ট সিসি-কে সরকারিভাবে আমন্ত্রণপত্র দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াকিবহাল মহলের দাবি, বর্তমানে মধ্য প্রাচ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়া দিল্লি। তারই প্রতিফলন এই আমন্ত্রণ। উল্লেখ্য, ২০২৩ সালের জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য ভারত যে নয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে, তাদের মধ্যে অন্যতম হল মিশর।প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সাধারণত এমন বিদেশি অতিতিদেরই আমন্ত্রণ জানানো হয়, যে দেশগুলির সঙ্গে ভারতরে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ভাল।

এই আমন্ত্রণ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়ক হয়। ২০২১ এবং ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের উদযাপনে কোনও বিদেশি অতিথি ছিলেন না। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বিভিন্ন নিষেধাজ্ঞা ছিল। তাতেই বিদেশিহীন ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। ২০২০ সালে শেষবার তৎকালীন ব্রাজিলীয় প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি করে আনা হয়েছিল।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

ছত্তীসগঢ়ে যৌথবাহিনীর অভিযানে নিহত তিন মাওবাদী. গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর থেকেই অভিযান শুরু করেছিল পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী। গভীর জঙ্গলে মাওবাদীদের উপস্থিতি চিহ্নিত করে ফেলার পরেই শুরু হয় গুলির লড়াই।ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় শনিবার সকালে ওই অভিযানে এখনও পর্যন্ত তিন জন মাওবাদী নিহত হয়েছেন বলে পুলিশের দাবি। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিহত মাওবাদীদের মধ্যে এক জন মহিলা রয়েছেন।

তিনি বলেন, ‘‘রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মিরতুর থানার পোমরার জঙ্গলে গুলির লড়াই হয়।’’ছত্তীসগঢ় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পোমরার জঙ্গলে মাওবাদীদের বিভাগীয় কমিটির সদস্য মোহন কাদতি ও সুমিত্রা-সহ ৩০-৪০ জনের দল রয়েছে বলে সূত্র মারফত খবর পেয়ে অভিযান শুরু করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, জেলা সংরক্ষিত বাহিনী (ডিআরজি) এবং সিআরপিএফ। সকালে গুলির লড়াইয়ে তিন সঙ্গীর মৃত্যুর পর তাঁদের দেহ ফেলে রেখেই অন্যেরা পালিয়ে যায়। সুন্দররাজ জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *