কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন
কাকলি চক্রবর্তী
রবিবার বেজিং শহরের একটি নদীর ধারে প্রতিবাদ জানাতে অন্তত ৪০০ জন মানুষ জড়ো হয়েছিলেন বলে খবর। দীর্ঘ ক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে যান।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি-র এক সাংবাদিককে গ্রেফতার করেছে চিনের পুলিশ। তিনি চিনে সরকারের কোভিড-নীতির বিরুদ্ধে জনগণের বিক্ষোভ কভার করতে গিয়েছিলেন।চিনে শি জিনপিং সরকারের কোভিড-শূন্য নীতির বিরুদ্ধে পথে নেমেছেন সাধারণ মানুষ। রবিবার বেজিং এবং শাংহাইয়ের রাস্তায় শ’য়ে শ’য়ে মানুষ বিক্ষোভ দেখান। সেখানেই খবর সংগ্রহ করতে গিয়েছিলেন বিবিসি-র ওই সাংবাদিক। তাঁকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। শাংহাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতে সাংবাদিককে মারধর করার অভিযোগও উঠেছে জিনপিং সরকারের বিরুদ্ধে।

Follow Us
কোভিড সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার কারণে চিনের বিভিন্ন এলাকায় কড়া ভাবে লকডাউন আরোপ করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে দীর্ঘ নিভৃতবাস এবং কোভিড পরীক্ষার কড়াকড়ি। দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকতে থাকতে বিরক্ত সাধারণ মানুষ। সরকারি নীতির প্রতিবাদে রবিবার রাজধানী শহর বেজিং এবং শাংহাইয়ের পথে নেমেছিলেন শ’য়ে শ’য়ে নাগরিক। জিনপিং সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।সরকার-বিরোধী এমন স্বতঃস্ফূর্ত গণআন্দোলন চিনে একপ্রকার বিরলই বলা যায়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
ভারতের প্রাক্তন তারকা অ্যাথলিট পিটি ঊষা (PT Usha) বসতে চলেছে দেশের অলিম্পিক সংস্থার মসনদে। ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হওয়া কেরলের পিটি ঊষা-ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইওসি (Indian Oplympic Association)-র প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে চলেছেন। চলতি বছর জুলাইয়ে বিজেপির রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন পিটি ঊষা। এশিয়ান গেমসে ৪টি সোনা, সাতটি রুপো জেতার রেকর্ড আছে কেরলের এই মহাতারকা স্প্রিন্টারের।

রবিবার সন্ধ্যায় মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টিতে একটি বিদ্যুৎ ট্রান্সমিশন টাওয়ারে দু’জন আরোহী নিয়ে একটি ছোট বিমান ভেঙে পড়ে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ ফুট দূরে বিধ্বস্ত বিমানটিতে দুজন লোক আটকা পড়েছিল, তাঁরা হলেন ওয়াশিংটন ডিসি-র বাসিন্দা ৬৫ বছর বয়সী পাইলট প্যাট্রিক মার্কেল এবং ৬৬ বছর বয়সী লুইসিয়ানার যাত্রী জন উইলিয়ামস। দুর্ঘটনার ফলে শহরের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।পেপকো কর্তৃপক্ষ ( PEPCO) জানিয়েছে, বিমানটি পেপকো বিদ্যুতের ট্রান্সমিশন তারে বিধ্বস্ত হলেও এরিয়াল লাইনগুলি এখনও লাইভ রয়েছে,তবে সংঘর্ষের ফলে কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে ৮৫০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।বিকাল ৫.৪০ নাগাদ গাইথার্সবার্গের গোশেন রোড এবং রথবারি ড্রাইভের কাছে পেপকো( PEPCO) বিদ্যুতের ট্রান্সমিশন তারের সাথে বিধ্বস্ত হয়।



