কেআরসি বরাক টাইমস

4 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অগ্নিকাণ্ডে পুড়লো বলেরো গাড়ি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বদরপুর শিলচর জাতীয় সড়কের শালচাপড়া নতুন ব্রিজ এলাকায়। বদরপুর থেকে মিজোরাম যাওয়ার পথে শালচাপড়া নতুন ব্রিজ এলাকায় জাতীয় সড়ক অতিক্রম করার সময় বলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে গাড়ির বেশিরভাগ অংশ পুড়ে যায়।খবর পেয়ে শালচাপড়া পিপি ইনচার্জ দলবল নিয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। আগুনের ভয়ানক দৃশ্য দেখে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক বাহিনীকে। বলেরো গাড়িটি জলে গেলেও গাড়িতে থাকা তিনজন অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

সংবাদ 2 – কাটিগড়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের সম্পাদক তথা শ্রী বাবামণির একনিষ্ঠ ভক্ত বিশ্বামিত্র দাস ওরফে বিভু আর নেই। বুধবার রাতে এক পথ দুর্ঘটনা তার মৃত্যু হয়েছে। জানা গেছে এদিন রাতে বাড়ি থেকে মাত্র কিছুটা দূর কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল পার হওয়ার পরই পেছন দিক থেকে তিনজন আরোহী সমেত একটা মোটর বাইক প্রচন্ড জোরে এসে তার বাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি পড়ে যান। ঘাতক বাইকটিকে সেখানে ফেলে আরোহীরা চম্পট দেয়।

ঘটনার পর স্থানীয় কিছু যুবক বিশ্বামিত্রকে অজ্ঞান অবস্থায় কালাইন হাসপাতালে নিয়ে যান। তার মাথায় প্রচন্ড আঘাত লাগায় কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু শেষ রক্ষা হলো না। রাত এগারোটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫২ বছর। রেখে গেছেন বৃদ্ধা মা, স্ত্রী এবং ভাই বোন সহ অনেক পরিজনকে। তার মৃত্যুতে কালাইনে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ 3- বিদ্যুতের ইউনিট প্রতি পঞ্চাশ পয়সা মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ সারা রাজ্যের সাথে শিলচরেও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশন’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদান করে সংগঠনের জেলা সভাপতি মন্মথ নাথ বলেন প্ৰাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাতে ফেব্ৰুয়ারি মাস থেকে বিদ্যুতের মাশুল ইউনিট প্ৰতি ৫০ পয়সা বৃদ্ধির ঘোষণা এ পি ডি সি এল কর্তৃপক্ষ করেছে। এক বছরের মধ্যে তিন চারবার বিদ্যুতের মাশুল বৃদ্ধির ঘটনা ইতিপূর্বে ঘটেনি।

ইন্ধনের মূল্য বৃদ্ধির অজুহাতে এক বছরে তিন চারবার মাশুল বৃদ্ধি শুধু অন্যায় ও অযৌক্তিকই নয়, নজিরবিহীন ঘটনাও বটে। তিনি বলেন গত ডিসেম্বর মাসে ইউনিট প্রতি ৩০ পয়সা মাশুল বৃদ্ধি করা হলে জনসাধারণ তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অথচ তা গ্রাহ্য না করে ফেব্ৰুয়ারি মাস থেকে পুনরায় ইউনিট প্রতি ২০ পয়সা মাশুল বৃদ্ধি করা কাৰ্যত জনগণকে লুন্ঠন করার সামিল। মম্মত নাথ ছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি চাম্পালাল দাস, দিলীপ নাথ, সম্পাদক অঞ্জন কুমার চন্দ, কার্যকরী কমিটির সদস্য কনক পাল, খাদেজা বেগম লস্কর, মতিলাল দাস সহ অন্যরা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – বার্মিজ সুপারি ব্যবসায়ীদের হাতে আক্রান্ত হলেন ভাগাবাজার গাও পঞ্চায়েতের ১০ নম্বর গ্রুপ সদস্য আহমুদুর রহমান মজুমদার। সুপারি ব্যবসায়ীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন আহমদুর। ঘটনাটি সংঘটিত হয় বুধবার সকাল ৯ টার দিকে, লায়লাপুর পুলিশ ফাড়ি অধীন জয়দনপুর তবতকোড় সংলগ্ন এলাকায়। পাহাড়ি পথে বার্মিজ সুপারি নিয়ে আসা হচ্ছে সেই খবরে লায়লাপুর পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ নৌচাং সিয়াম দলবল নিয়ে অভিযানে নামেন।

পুলিশের উপস্থিতি আগাম টের পেয়ে পাহাড়ের পাদদেশে সুপারির বস্তা ফেলে দিয়ে পালিয়ে যায় বার্মিজ সুপারির অবৈধ ব্যবসায়ীরা। কোন কিছু না পেয়ে ফিরে আসেন ইনচার্জ নৌচাং সিয়াম। পুলিশ ফিরে আসার পর গ্রুপ সদস্য আহমদুর তবতকোড় সংলগ্ন এলাকায় গেলে পাহাড়ের নিচে কয়েকটি বস্তা দেখতে পান। বস্তা গুলোতে কি রয়েছে দেখতে গেলে পাহাড়ের উপর থেকে আশা কয়েকজন দলবদ্ধ ভাবে তার ওপর আক্রমণ করেন বলে অভিযোগ। পরবর্তীতে পরিবারের সদস্যরা আহমদুরকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

সংবাদ 5 – শিলচরে হকির জন্য সুখবর। জাতীয় মহিলা হকি শিবিরে ডাক পেলেন শিলচরের এক তারকা। নাম প্রিয়াঙ্কা সূত্রধর। এই খবরে শিলচরের হকি মহলে খুশির হাওয়া বইছে।

সংবাদ 6 – বরাক ভ্যালি ইণ্টার ক্লাব ওপেন টেনিস টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ৫ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার শিলচর টেনিস ক্লাবে এক সাংবাদিক সন্মেলন ডেকে এক দিবসীয় টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।প্রবেশ মূল্য ছাড়াই টুর্নামেন্টে প্রতিযোগিরা অংশ নিতে পারবেন।আমেরিকান টেনিস ফর্মেটের ওপেন ডাবলস ক্যাটাগরিতে খেলা পরিচালিত হবে।

সংবাদ 7 – বরাক উপত্যকার তিন জেলার সব বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হাত সে হাত জোড়ো যাত্ৰার প্রস্তুতি ও কার্যসূচি নিয়ে বৃহস্পতিবার এক সংবাদিক সম্মেলন করেন অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, রাহুল গান্ধীর পত্র ঘরে ঘরে পৌঁছে দিতে হাত সে হাত জোড়ো যাত্ৰা। বরাক উপত্যকায় হাত সে হাত জোড়ো যাত্ৰায় থাকবেন অসম প্রদেশ কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। এদিনের সংবাদমেলে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিলুর রহমান, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ অন্য কংগ্রেস নেতারা। পাশাপাশি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাত সে হাত জোড়ো যাত্ৰার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ 8 – নেপাল থেকে সক্রিয় আন্তর্জাতিক নারী পাচার চক্রের মাধ্যমে এক শিশু কন্যাকে এনে শিলচরে বিক্রির পর উদ্ধার করতে সক্ষম হল উজ্বলা স্যালটার হোম। বৃহস্পতিবার এক সাংবাদিক সন্মেলন ডেকে উজ্বলার কর্মকর্তারা চাঞ্চল্যকর ঘটনাটি তুলে ধরেন।শিলচর সদর ওসিকে নিয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই শিশু কন্যাকে।এছাড়াও,ফের এতদঞ্চলে নারী পাচারের সক্রিয় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

সংবাদ 9 – কাছাড় জেলার ধলাই বিধানসভা ভাগা বাজার থেকে কংগ্রেসের হাত সে হাত জড়ো যাত্রাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আয়োজিত জনসভায় বিজেপিকে উৎখাত করতে জনগণকে একত্রিত হওয়ার আহ্বান কংগ্রেসের। সাম্প্রদায়িকতা, বেকারত্ব, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আয়োজিত কংগ্রেসের হাত সে হাত জড়ো যাত্রায় জনগণের বিশাল উপস্থিতি পরিলক্ষিত হয়। এদিন আয়োজিত জনসভায় এপিসিসির সভাপতি ভুপেন বরা শহিদ বেদীতে পুষ্পার্ঘ এবং মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সভায় বিজেপির ভূমিকার তীব্র সমালোচনা করে রাজ্য থেকে উৎখাত করতে বরাক এবং ব্রহ্মপুত্রের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের বিভিন্ন নেতৃবৃন্দরা। এদিন ধলাইতে এসে উপস্থিত হন এআইসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। তিনি কাছাড়ের হাত সে হাত জোড়ো যাত্রার সূচনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *