এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কাছাড় জেলায় বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৭২জন বরকে গ্রেফতার করেছে পুলিশl কাছাড়ের বিভিন্ন থানায় বাল্য বিবাহকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৫২টি মামলায় মোট ৭২ জনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ l এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তোলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তা l বাল্য বিবাহের জেরে শিলচর সদর থানায় মামলা হয়েছে ১০টি, গ্রেফতার ৮জন l লক্ষীপুর থানায় মামলা ২টি ,গ্রেফতার ২জন l উধারবন্দ থানায় মামলা ১টি ,গ্রেফতার করা হয়েছে ১জন l সোনাই থানায় মামলা হয়েছে ৮টি ,গ্রেফতার হয়েছে ১৮জন l জয়পুর থানায় মামলা ৪টি গ্রেফতার ৫জন l কাটিগড়া থানায় মামলা ৩টি, গ্রেফতার ৪জন l কালাইন থানায় মামলা ৫টি, গ্রেফতার ৫ জন l ধলাই থানায় মামলা ১০টি গ্রেফতার ১৬ জন l কচুদরম থানায় মামলা ৩টি, গ্রেফতার হয়েছে ৫জন l বড়খলা থানায় মামলা ৩টি গ্রেফতার ৬ জন l ধোয়ারবন্দ থানায় মামলা ২টি, গ্রেফতার ২ জন l এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানান পুলিশ সুপার নুমাল মহাত্তা ।
সংবাদ 2 – রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে করিমগঞ্জ পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭৯ জনকে আটক করেছে বলে জানা গেছে। তবে তা অফিসিয়েল তথ্য নয়, একটি সুত্রে জানা গেছে এই সংখ্যা। ধৃতদের মধ্যে রয়েছেন স্বামী ছাড়াও তাদের অনেক নিকটাত্মীয়। রাজ্য জুড়ে এভাবেই নাবালিকা মেয়েদের বিবাহ করা স্বামীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। সেই অভিযানে পিছিয়ে নেই করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জের সদর থানায় ৭ জন, বদরপুর থানায় ১২ জন, রামকৃষ্ণনগর থানায় ১৮জন, রাতাবাড়ি থানায় ১৯ জন, নিলামবাজার থানায় ৮ জন, পাথারকান্দি থানায় ৫ জন এবং বাজারিছড়া ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3 – বৰ্দ্ধিত ফেরি ভাড়া প্রত্যাহারের দাবিতে শুক্রবার ছোট দুধপাতিল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জেলাশাসকের নিকট একটি স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্রে উল্লেখ করা হয় ১ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে নদী পারাপারের নৌকাগুলোর লেসি দিগুণ ভাড়া দাবি করছে। বর্তমানে নদী একবার পার হতে গেলে দু’টাকা এবং যাওয়া আসা করলে চার টাকা দিতে হত। গত মে মাসের একটি সরকারি নির্দেশে এই ভাড়া ধার্য হয়েছিল। যদিও খুচরোর অভাবের জন্য জনগণের কাছ থেকে লেসিরা পাঁচ টাকা সংগ্রহ করত।
কিন্তু হঠাৎই নৌকা ভাড়া দিগুণ করে নেওয়ার ফলে জনগণের মধ্যে বিশাল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ ছোট দুধপাতিল এলাকার মানুষ রোজী রোজগার, ছোট ব্যাবসা, চিকিৎসা, পড়াশোনা ইত্যাদি প্রয়োজনে সেতু না থাকার জন্য দিনে একাধিকবার ঘনিয়ালা ঘাট হয়ে নদী পারাপার করতে হয়। ফলে লেসিদের এই সিদ্ধান্তে জনগণের ঘাড়ে বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে শেফালী দাস, অর্পনা দাস, দীপক শুক্লবৈদ্য, ঝর্ণা দাস, সন্ধ্যা দাস প্রমূখ দাবি করেন যে আর্থিক অবস্থার কথা বিবেচনা করে কোনও অবস্থায় যাতে নৌকা পারাপারের ভাড়া বৃদ্ধি করা না হয় অন্যথায় তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।
সংবাদ 4 – প্রধানমন্ত্রী আবাস যোজনা বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে প্রতিবাদে নামলেন বৃহত্তর রংপুর জিপির রাজপথ এলাকার অর্ধ শতাধিক পুরুষ-মহিলা। তারা জানান, প্রকৃত হিতাধীকারিদের তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়। রহস্যজনকভাবে অনেক সামর্থ্যবানরা আবাস পেয়েছেন। কিন্তু শতাধিক অসহায় দরিদ্র পরিবারকে ভগ্ন দশাময় ঘরে বসবাস করতে হচ্ছে। শহর সংলগ্ন জিপির অন্দরমহলের বাস্তব দশা সংবাদ মাধ্যমে তুলে ধরে জিপির প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন অভিযোগকারিরা। তাছাড়া উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলে দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সড়কে নেমে স্লোগান দেন তারা।
সংবাদ 5 – সমগ্র বিশ্বের সঙ্গে সংগতি রেখে আজ বিশ্ব জলাভূমি দিবস ২০২৩ উদযাপন করল কাছাড় বনবিভাগ। কাছাড় বন বিভাগের শিলচর ডিভিশনের উদ্যোগে এবং বাঁশকান্দি মধ্যবঙ্গ এমই স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে বিশ্ব জলাভূমি দিবস ২০২৩ উদযাপন করা হয়। জলাভূমি দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে একটি আলোচনার সভাও অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি শিবকুমার (আই এফ এস) চিফ কনজেভের্টার সাউথেন আসাম সার্কল শিলচর। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ আবুল খায়ের চৌধুরী সহকারি প্রফেস্যার এস আর কলেজ কালাইন l সঙ্গে ছিলেন সাদিক মোহাম্মদ লস্কর, অধ্যক্ষ পায়নিয়র ইংলিশ স্কুল বাঁশকান্দি, কে বিদ্যাপতি সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ডেপুটি কনজেভের্টার মজিবুর রহমান চৌধুরী এ.সি. এফ কাছাড় বন বিভাগ । সভায় সভাপতিত্ব করেন সাদিক মোহাম্মদ লস্কর।
সংবাদ 1 – নাথ শুধু ধর্ম নয়, নাথ হচ্ছে একটি পরম সাধনার পথ। সিদ্ধিলাভের মোক্ষম পথ। নাথ ধর্মের রয়েছে সাহিত্য, দর্শন। যা বিভিন্ন কলেজ,বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে সংযোজিত রয়েছে। ধর্মীয় এমন গূঢ় বিষয় ব্যক্ত করলেন ওড়িশা কে আর ব্যাঙ্ক মঠের মঠাধ্যক্ষ মোহন্ত স্বামী শিবনাথজি মহারাজ। শুক্রবার উত্তর কাটিগড়ার সেউতি জিপির মোহনপুরে নাথ যোগ ধর্মের দীক্ষা, উপনয়ন সহ রুদ্র যজ্ঞ অনুষ্ঠান শেষান্তে ধর্মসভায় অংশ নিয়ে যোগধর্ম প্রচারক শিবনাথজি বলেন, মানুষের শারিরীক ও মানসিক সুস্হ থাকার ক্ষেত্রে যোগের বিকল্প নেই।
মানুষের সার্বিক ভাবে সূস্হ থাকতে, যোগ হচ্ছে একমাত্র মহৌষধ। এদিন দুপুর বারোটা নাগাদ বিশাল বাইক রেলীর মাধ্যমে শিষ্যরা গুরু মহারাজ শিবনাথজিকে সাদর সম্ভাষণ জানিয়ে অনুষ্ঠান স্থল মোহনপুর দীগেন্দ্র চন্দ্র নাথের বাড়িতে নিয়ে আসেন। এদিন গুরুজির সফরসঙ্গী হিসেবে ছিলেন রোহিতাক্ষ নাথ, মলয় নাথ, গুরুচরণ কলেজের অধ্যাপক সমর্পণ নাথ, প্রণয় কুমার নাথ, ঝর্ণা নাথ, মণিদীপ নাথ


