কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1  – সোমবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মকর্তারা।এদিন সুভাষ চন্দ্র বসুর অস্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী ও শহর মণ্ডল কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা সভাপতি রজত চক্রবর্তী।

সংবাদ 2 – সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মদিবস উপলক্ষে কেন্দ্রীয় নেতাজির উদযাপন কমিটির উদ্যোগে নরসিংটোলা মাঠ থেকে এক শোভাযাত্রা বের হয় । শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে মোট ৩২টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন l শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে রাঙ্গিরখারি নেতাজির প্রতিকৃতি প্রদক্ষিণ করে এসে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে সমাপ্ত হয় l

সংবাদ 3 – না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আম্পায়ার তথা বিজয়ী সংঘের সভাপতি রূপেন্দ্র কিশোর চন্দ (রুপু )। রবিবার ভোরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। রুপু নামেই সবাই চিনত তাঁকে। বয়স হয়েছিল ৭৫। রেখে গেছেন এক পুত্র এবং কন্যাকে। এসিএ -র প্যানেল আম্পায়ার ছিলেন তিনি। দেওধর ট্রফিতে ম্যাচ পরিচালনাও করেছিলেন। তাঁর মৃত্যুতে শিলচরের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি বিজয়ী সংঘের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর প্রয়াণে শোকাহত বিজয়ী সংঘ তাদের বার্ষিক অনুষ্ঠান স্থগিত রেখেছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – নতুন রেশন কার্ড আবেদনে জনগণ হয়রানির শিকার হচ্ছেন। এমনই অভিযোগ করলেন সেনাবাড়িঘাট জিপি সভানেত্রী সাবিনা হাবিব বড়ভূঁইয়ার প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূঁইয়া। সোমবার জিপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শামসুল ইসলাম জানান, সরকার যদিও রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া চালু করেছে তবে এতে হয়রানি হচ্ছেন জনপ্রতিনিধি ও নাগরিকরা। পুরনো ফরমে আবেদন করার ফলে আধার কার্ডের নম্বর নথিভুক্ত করা যাচ্ছে না।

২০২১ সালে সেনসাস না হওয়ায় ২০১১ সালের সেনসাস অনুযায়ী আবেদন প্রক্রিয়া কাজ চলায় বাদ পড়ছে অনেক অসহায় পরিবারের সদস্যদের নাম। এ বিষয়ে বিবেচনা করতে প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ জানান সামসুল ইসলাম। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জিপি সচিব অক্রম কিষান সিংহ, হামিদুল হক চৌধুরী, আমিনুল হক লস্কর, সফিক উদ্দিন লস্কর প্রমুখ।

সংবাদ 5 – প্রান্ত সঞ্চলন দিবস উপলক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলার ব্যবস্থাপনায় সোমবার কালাইনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য পথসঞ্চলন। ভারতমাতা ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ অপর্ণের পর কালাইন সত্য রঞ্জন কলেজ থেকে সঞ্চলন শুরু হয়। সেখান থেকে বাজার তেমাথা থেকে মোড় নিয়ে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। সংগঠনের চিরাচরিত বাদ্যযন্ত্র ঘোষের তালে তালে পা মেলান স্বয়ংসেবকরা। ছয় নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে পুরুষ ও মহিলারা শঙ্খধ্বনী, উলুধ্বনী সহ ফুল ছিটিয়ে গৈরিক ধ্বজ ও স্বয়ংসেবকদের বরণ করেন। স্বয়ংসেবকদের উদ্দেশ্যে বৌদ্ধিক (বক্তব্য) প্রদান করেন সংগঠনের দক্ষিণ আসাম প্রান্তের কুটুম্ব প্রবোধন প্রমুখ অসিত চক্রবর্তী, জেলা কার্যবাহ অভিজিৎ দাস।

সংবাদ 6 – সোমবার শিলচর প্রেস ক্লাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিবস উপলক্ষে বরাক নাগরিক সংসদ এবং ইউটিডিসি-র উদ্যোগে বরাক উপত্যকায় ভাষা আন্দোলনের অগ্রণী নেতা ,নেতাজি – অনুরাগী, সাংবাদিক পরিতোষ পালচৌধুরী -র সপ্তম প্রয়াণবার্ষিকী পালন করা হয় । এদিন পরিতোষ পালচৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার দেওয়া হয় ৪ সাংবাদিককে। পুরস্কার প্রাপ্ত চার জন সাংবাদিক হলেন যথাক্রমে ধ্রুবজ্যোতি মজুমদার , রাজর্ষি শর্মা মজুমদার , আহাদুল আহমেদ লস্কর , বেদব্রত ব্যানার্জি ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *