কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার রংপুর সিনিয়র বেসিক স্কুলে আইনজীবী ডক্টর তাজুল হক চৌধুরীর উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এদিন সংবর্ধনা দেওয়া হয় রংপুরেরই কৃতি পড়ুয়া তৌফিক ইমরোজ লস্করকে। তৌফিক এবার মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজে এমবিবিএস-এ পাঠরত। এছাড়াও এদিন রংপুর সিনিয়র বেসিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ গ্রামের বিশিষ্টজনদেরও সংবর্ধনা জানানো হয়। অক্ষয় নাথের পৌরোহিত্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইন এসএন কলেজের ইংলিশ বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ নাগরিক আব্দুল মতিন লস্কর, স্কুল পরিচালন কমিটির সভাপতি আলাউদ্দিন লস্কর, প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায়, সিআরসিসি গৌর হরিদাস সহ স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবকরা। সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন উদ্যোক্তা ডক্টর তাজুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান তাজুল হক চৌধুরীর এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন। তৌফিক ইমরুজ লস্করের হাতে মোমেন্টও এবং উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধনা জানান তাজুল হক চৌধুরী। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন চিন্ময় নাথ।

সংবাদ 2 – হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। হাইলাকান্দি জেলার প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান নেতাজি সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় রাজ্যে মৎস্য, পরিবহণ ও আবগারি প্রতিমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য জাতীয় পতাকা উত্তোলন করেন। জেলাবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে মন্ত্রী পরিমল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, হাইলাকান্দি জেলা গত এক বছরে কৃষি, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, ওয়াটার লাইফ মিশন ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

এ বছর হাইলাকান্দি জেলায় প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান, বিভিন্ন সরকারি দপ্তর কুচকাওয়াজে অংশ নেয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাইলাকান্দিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় অনুষ্ঠান ছাড়াও হাইলাকান্দির বিভিন্ন চক্র, ব্লক, পঞ্চায়েত স্তরে আজ প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3 – সীমান্ত জেলা করিমগঞ্জেও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। বৃহস্পতিবার সকাল নয়টায় করিমগঞ্জের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জেলাশাসক মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। জেলাশাসক মৃদুল যাদব জাতীয় পতাকা উত্তোলন করার পর উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তাছাড়া তিনি করিমগঞ্জ তথা দেশের প্রত্যেকজন নাগরিককে দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

সংবাদ 4 – দাবি মতো উৎকোচ না দেওয়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। জিপির একাংশ লোকের এমন অভিযোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত কচুদরম জিপির নাগরিক সভায়  তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।  এদিন প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন শেষে জিপি সভাপতি অপু কুমার দাশের পৌরোহিত্যে কচুদরম জিপি অফিস হলে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। আর এতে দাবি মতো উৎকোচ না দেওয়ায় পিএমএওয়াই তালিকা থেকে সুবিধা প্রাপকদের নাম কেটে দিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিরা বলে কতিপয় লোকের অভিযোগে নাগরিক সভায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এদিনের নাগরিক সভায় জিপি সভাপতি অপু কুমার বলেন, পঞ্চায়েত প্রতিনিধিদের চরিত্র কালিমালিপ্ত করতে উদ্দেশ্যমূলক ভাবে এমন অভিযোগ আনা হচ্ছে। অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে তিনি উল্লেখ করেন। সভায় গ্রুপ সদস্যা হাসিনা বেগমের প্রতিনিধি দিলুয়ার হোসেন বড়ভূইয়া অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জানান। এছাড়া পিএমএওয়াই পেতে  জিপি সভাপতি কারো কাছ থেকে  একটাকাও দাবি করেননি বলে উপস্থিত নাগরিকরা জানান। শেষে নাগরিক সভায় বক্তব্য রাখেন এপি সদস্য এম ইউ মিজুনুর রহমান লস্কর, গ্রুপ সদস্যর প্রতিনিধি নাজির হোসেন লস্কর, নাগরিক আলি হোসেন লস্কর প্রমুখ।

সংবাদ 5 – প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার সোনাই সার্কল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন সার্কুল অফিসার দীপঙ্কর নাথ । সরকারের নিয়মানুযায়ী সকাল আটটায় পতাকা উত্তোলন করেন তিনি। পতাকা উত্তোলনের সময় অফিসের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সার্কেল অফিসার ডক্টর দীপঙ্কর নাথ প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন । দেশের শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে এই কামনা করেন তিনি।অন্যদিকে সোনাই থানায় যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার সকাল আটটায় সোনাই থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন থানার ওসি এম এম হান্ডিক। পতাকা উত্তোলনের সময় অন্যান্য পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় সংগীত গেয়ে শহীদদের শ্রদ্ধা জানান তারা।

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *