কেজি প্রতি ১০ টাকা দাবি সিন্ডিকেটের /উত্তপ্ত পরিস্থিতি কালাইনছড়ায়

< 1 - মিনিট |

সোমবার সকালে ওই ৫/৬ জন এসে আবার নিজেদের মামার মানুষ বলে পরিচয় দিয়ে সুপারি ব্যবসায়ীদের থেকে টাকা দাবি করে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

গত শনিবার কাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়কে ইষ্টার্ণ ওয়েব্রিজ থেকে বরাক উপত্যকার স্থানীয় কাচা সুপারিবাহী ট্রাক গুয়াহাটি অভিমুখে যাত্রা শুরু করেছিল। কিন্তু গতকাল থেকে বরাক উপত্যকার বাইরের ৫/৬ জন যুবক এসে এককেজি সুপারি প্রতি ১০ টাকা দাবি করে। এতে বন্ধ হয়ে যায় স্থানীয় সুপারির গাড়ি। সোমবার সকালে ওই ৫/৬ জন এসে আবার নিজেদের মামার মানুষ বলে পরিচয় দিয়ে সুপারি ব্যবসায়ীদের থেকে টাকা দাবি করে।

টাকা না দিলে একটিও সুপারিগাড়ী গুয়াহাটি যাবে না বলে হুমকি দেয় যুবকরা। এদের মধ্যে বয়স্ক এক ব্যাক্তি সংবাদকর্মীর প্রতিও অশালীন আচরণ করে। এরপরই এলাকার সুপারিবাহী ট্রাক ড্রাইভাররা উত্তেজিত হয়ে ৬/৭ যুবককে ঘিরে ফেলে। টাকা দিলে রসিদ দিতে হবে দাবি করেন সুপারি ব্যবসায়ীরা। কিন্তু তারা কোনও রসিদ দিতে রাজী হয় নি। ফলে নিজেদের মামার মানুষ বলে দাবি করা লোকদের সঙ্গে সুপারি ব্যবসায়ী ও ড্রাইভার দের তুমুল ঝগড়া বেধে যায়। ওই লোকদের সঙ্গে থাকা একটি প্রেস স্টিকার লাগানো গাড়ি আটকে দেন উত্তেজিত জনতা। প্রায় একঘন্টা এভাবে চলার পর একসময় ওই যুবকগুলি পালিয়ে যায। এরপর বেশ কয়েকটি সুপারী বোঝই ট্রাক ওয়েট ব্রিজে ওজন করিয়ে গুয়াহাটি অভিমুখে যাত্রা করে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *