গেরুয়া ঝড়ে উড়ে গেল আপ
কে আর সি টাইমস ডেস্ক
প্রায় তিন দশকের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, মোরবির দুর্ঘটনা, বিরোধীদের প্রচার-কাজে এল না কোনও টোটকাই। পুরনো সব রেকর্ড, এমনকী মোদির রেকর্ড ভেঙে গুজরাটে তরতরিয়ে ছুটল বিজেপির জয়রথ। সপ্তমবারের জন্য সে রাজ্যে ক্ষমতায় ফিরছে ‘ডবল ইঞ্জিন’ সরকার। দুপুর ১২টা অবধি পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেড়শোরও বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। ২০১৭ সালের ফলের ধারেকাছে পৌঁছতে পারেনি কংগ্রেস। তথৈবচ অবস্থা কেজরিওয়ালের আপেরও

Follow Us


