আয়কর বিভাগ বিধায়কের বাড়ি ও কারখানাতে তল্লাশি চালিয়ে এই টাকা বাজেয়াপ্ত করে
কে আর সি টাইমস ডেস্ক
পশ্চিমবঙ্গের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে উদ্ধার নগদ ১১ কোটি টাকা। কোথা থেকে বিপুল পরিমাণ টাকা এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও আয়কর দপ্তরের তরফে এখনও কিছু জানানো হয়নি। নীরব খোদ তৃণমূল বিধায়কও। গত বিধানসভা নির্বাচনে জঙ্গিপুরের বিধায়ক হন জাকির হোসেন। এবার আর মন্ত্রিসভায় জায়গা পাননি তিনি। তবে সম্প্রতি শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির শিকার হন জাকির।
আর সেই হুঁশিয়ারির পরই তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা দেয় বুধবার। ওইদিন কেন্দ্রীয় বাহিনী জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়ি, সামশেরগঞ্জের আনন্দ বিড়ি এবং ধূলিয়ানের বিজলি বিড়ি কারখানা ঘিরে ফেলে। সেই সময় জাকির হোসেন বাড়িতেই ছিলেন। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়কের তাঁর বাড়ি, অফিস এবং গুদামে তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশির সময় বিধায়কের অফিস থেকে ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি ২ কোটি টাকা কারখানা এবং গুদাম থেকে উদ্ধার করেন আধিকারিকরা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


