মুর্শিদাবাদের সভা থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
কে আর সি টাইমস ডেস্ক
তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর হানার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাকির হোসেন শুধুমাত্র তৃণমূল করেন বলে বাড়িতে আয়কর হানা বলেই মনে করছেন তিনি। সোমবার মুর্শিদাবাদের সভা থেকে ঠিক এভাবেই কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। গত ১২ জানুয়ারি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। ঘণ্টার পর ঘণ্টা তাঁর বাড়ি, অফিস, বিড়ি কারখানায় চলে জোর তল্লাশি। নগদ মোট ১১ কোটি টাকা উদ্ধার করেন আধিকারিকরা। ওই টাকা আয় বহির্ভূত নয় বলেই দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক।
এদিন কেন্দ্রের পদক্ষেপের বিরোধিতায় সরব হলেন মমতা।জাকির তৃণমূল করে বলে এই অবস্থা। বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতে এজেন্সি পাঠাচ্ছে। জাকিরকে প্রাণে মারার চেষ্টা করেছিল। জাকিরকে নিয়ে ষড়যন্ত্র। দোষ করলে জাকিরকে শাস্তি দাও।” নাম না করে শুভেন্দু অধিকারীকেও এদিন খোঁচা দেন। বলেন, “আমার দুর্ভাগ্য কোনও একজনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতে এজেন্সি পাঠাচ্ছে।”

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


