ঝড়ের তাণ্ডবে দুধপাতিলে ব্যাপক ক্ষয়ক্ষতি

< 1 - মিনিট |

২০টি পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত, লক্ষাধিক টাকার ক্ষতি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

দুধপাতিল : রবিবার দুপুরে হঠাৎ আছড়ে পড়া ঝড়ে শহরতলীর দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।নব নির্মিত অন্নপূর্ণা সেতুর ওপারে ঝড়ের তাণ্ডবে এলাকার অন্তত ১৫ থেকে ২০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হয়েছে।

মুহূর্তের মধ্যে তীব্র দমকা হাওয়া ও ঝড়ে দোকানের টিনের ছাউনি উড়ে যায়, ভেঙে পড়ে বিভিন্ন স্থাপনা, যার ফলে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।স্থানীয়দের মতে,ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেকেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পাননি।

বেশ কয়েকটি দোকানের সামগ্রী নষ্ট হয়ে গেছে,রাস্তাঘাটেও পড়ে রয়েছে ভাঙা টিন ও কাঠামোর অংশ,ফলে জনজীবন ব্যাহত হয়েছে।ঝড়ের পর পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news