ডাক্তার সেজে নিজের ব্যক্তিগত চেম্বার বানিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে ঠকিয়ে যাচ্ছেন ভুয়া ডাক্তার

< 1 - মিনিট |

সোনাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোহনপুর গ্রামের বাসিন্দা, ভুয়া ডাক্তার রৌশন আলী

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – ভুয়া ডাক্তার সেজে নিজের ব্যক্তিগত চেম্বার বানিয়ে নিজের নামে প্রেসক্রিপশন ছাপিয়ে নামের পূর্বে অনেক বড় বড় ডিগ্রী লিখে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে ঠকিয়ে যাচ্ছেন এক বুয়া ডাক্তার।ঘটনাটি ঘটেছে সোনাই সমষ্টির অন্তর্গত সোনাই পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত রাঙ্গির ঘাট প্রথম খন্ডে।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা যায় সোনাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দা, রৌশন আলী নামের একজন ব্যক্তি সম্পূর্ণ অবৈধভাবে ভুয়া ডাক্তার সেজে তাহার নামের পূর্বে ডাক্তার লিখে ও নানা ধরনের ডাক্তারি ডিগ্রি লিখে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করছে।
এরই পরিপ্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে শনিবার সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট ড্রাগস ইন্সপেক্টর শিলচর,সোনাই থানার ওসি এম এম হন্দিকই, সোনাই পৌরসভার বাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা ছুটে যান উক্ত স্থানে।

রৌশন আলীকে সে বিভিন্ন প্রশ্ন করলে সে কোন ধরনের সদুত্তর নিতে পারেনি। উল্টা অফিসার দের সহিত তর্কে জড়িয়ে পড়ে। এরপর সার্কেল অফিসার দীপঙ্কর নাথ তার সম্পূর্ণ কিছু জব্দ করে সিল করে তালা লাগিয়ে দেন বলে খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *