ত্রিপুরায় বিদ্যুৎ মাশুলে বড় স্বস্তি, বাড়তি খরচ বহন করবে সরকার

< 1 - মিনিট |

ত্রিপুরায় বাড়তি বিদ্যুৎ মাশুলে ১০০% ভর্তুকি! জনগণের স্বস্তিতে বড় সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের

কে আর সি টাইমস ডেস্ক

আগরতলা | জনগণের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে বড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। TERC-অনুমোদিত ২০২৬-২৭ সালের নতুন ও বর্ধিত বিদ্যুৎ ট্যারিফের সম্পূর্ণ বাড়তি খরচ ১০০ শতাংশ ভর্তুকির মাধ্যমে রাজ্য সরকার বহন করবে। এই ভর্তুকি ২০২৬ সালের মে মাস থেকেই কার্যকর হচ্ছে।

গৃহস্থালি, ছোট, মাঝারি ও বড় ব্যবসা, কৃষক এবং শিল্প—রাজ্যের বিভিন্ন শ্রেণির গ্রাহক এই সুবিধার আওতায় থাকবেন। তবে রেলওয়ে ট্র্যাকশন এই ভর্তুকির বাইরে থাকবে। ডিফেন্স ইন্সটলেশন, রেলওয়ে, অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনের ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত খরচ বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যে যাঁরা নতুন বর্ধিত ট্যারিফ অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন, তাঁদের বাড়তি অর্থ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বিলে ধাপে ধাপে সমন্বয় করে ফেরত দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *