ত্রিপুরায় বাম-কং জোট সময়ের অপেক্ষা

< 1 - মিনিট |

যদিও এই জোট নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস নেতৃত্ব

কে আর সি টাইমস ডেস্ক

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোটের ছাড়পত্র দিতে রাজ্যে এলেন দীপা দাশমুন্সি। হিমাচল প্রদেশে সফল হওয়ার পর তাঁকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে। রাজ্যে এসেই তিনি দফায় দফায় বৈঠক করেন কংগ্রেস নেতাদের সঙ্গে। সিপিএমের সঙ্গে সমঝোতায় তাঁর আপত্তি নেই। দীপার সবুজ সংকেত পেয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলেছেন। তিনি বলেন, সিপিএমের সঙ্গে যাতে আর কোনও দিন সংঘাত না হয়, সেজন্যই জোটের প্রয়োজন।

যদিও ত্রিপুরায় এই জোট নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস নেতৃত্ব। একটি অংশ সিপিএমের সঙ্গে জোটের বিরোধিতা করছে। এদিকে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজ্যে আসছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রাজ্য কমিটির সদস্যদের মতামত নেবেন তিনি। পলিটব্যুরো সদস্য মানিক সরকার কংগ্রেসের সঙ্গে জোটের তেমন বিরোধিতা করেননি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *