ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই উত্তপ্ত পরিস্থিতি

< 1 - মিনিট |

বিপ্লব দেবের বাড়িতে, হামলা চালালো দুষ্কৃতীরা

কে আর সি টাইমস ডেস্ক

এ বছরের শুরুতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। এবার সরাসরি সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। ভাঙচুর হল গাড়িও। এমনকী, আগুন ধরিয়ে দেওয়ার মতোও ঘটনা ঘটেছে। বিপ্লব দেবের অভিযোগ, সিপিএমের গুন্ডারা হামলা করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বাম নেতৃত্ব।বিপ্লব দেবের গ্রামের বাড়ি উদয়পুরের জামজুরিতে। বুধবার তাঁর বাবার বার্ষিক পারলৌকিক কাজ হওয়ার কথা।

অভিযোগ, তার আগে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় তাঁর গ্রামের বাড়িতে। ভাঙচুর করা হয় গাড়ি। বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরই রাজ্য পুলিশের মহা নির্দেশককে ফোন করেন বিপ্লব দেব। অভিযোগ জানান। বিজেপির অভিযোগ, কমিউনিস্ট পার্টির উসকানিতে এই কাণ্ড ঘটিয়েছে জেহাদিরা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *