সুমন আসাম বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সের ছাত্র
কে আর সি টাইমস ডেস্ক
দর্গাকোণায় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণহারান আসাম বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্সের এক ছাত্র। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার বিকেল চারটে নাগাদ। পুলিশ সূত্র জানা গেছে, শনিবার বিকেল চারটে নাগাদ লাইফ সায়েন্সের ছাত্র সুমন সিংহ দর্গাকোণায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খান। তার মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। করিমগঞ্জ জেলার বাজারিছড়ার শিবেরগুল গ্রামের বাসিন্দা সঞ্জীব কুমার সিংহের ছেলে সুমন সিংহ। তিনি শিলচরের একটি প্রাইভেট মেসে থাকতেন।


