খেলমা পঞ্চম ও কালাইন এলাকায় ৫২০ জন মহিলাকে শাড়ি ও ৩০০ জন পুরুষকে ধুতি তুলে দেন শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষে শঙ্কর মহারাজ
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি -দুর্গোৎসব উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষে ও কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির ব্যবস্থাপনায় সোমবার কাটিগড়া বিধানসভার বিভিন্ন স্থানে শাড়ি ও ধুতি বিতরন করা হয়। এদিন সালিমাবাদ, খেলমা পঞ্চম ও কালাইন এলাকায় ৫২০ জন মহিলাকে শাড়ি ও ৩০০ জন পুরুষকে ধুতি তুলে দেন শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষে শঙ্কর মহারাজ। এদিন শাড়ি ও ধুতি বিতরণে কালাইন রামকৃষ্ণ সারদা সেবা সমিতির কর্মকর্তারা সহযোগিতা করেন ।



