সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই সাত সপ্তাহ আগে তিনি গোতাবায়া পালিয়ে গিয়েছিলেন
কে আর সি টাইমস ডেস্ক
দেশে ফিরলেন শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে । শুক্রবার গভীর রাতে তিনি দেশে ফিরেছেন।
সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই সাত সপ্তাহ আগে তিনি গোতাবায়া পালিয়ে গিয়েছিলেন। রাজাপাক্ষেকে ফুল দিয়ে বিমানবন্দরে স্বাগত জানান বর্তমান সরকারের মন্ত্রী এবং রাজনীতিবিদদের একাংশ।

সরকারি এক কর্তা এএফপিকে বলেন, “রাজাপাক্ষে বিমান থেকে বের হওয়ার সময় তাঁকে মালা পরানোর জন্য রাজনীতিবিদদের ভিড় ছিল।“
নিরস্ত্র জনতা তাঁর সরকারি বাসভবনে হামলা চালানোর পর রাজাপাক্ষে জুলাই মাসের মাঝামাঝি সামরিক বাহিনীর বিমানে চেপে শ্রীলঙ্কা থেকে পালিয়ে যান। প্রথম তিনি যান মালদ্বীপে, এরপরে যান সিঙ্গাপুর। ৭৩ বছর বয়সি এই নেতা এরপর বাণিজ্যিক ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংককে আসেন। ৫২ দিন তিনি ওখানেই ছিলেন।
বিজ্ঞাপন



