বদলা নিতে মাকে গুলি নির্যাতিতা নাবালিকার
কে আর সি টাইমস ডেস্ক
বদলা নিতে ধর্ষককে হাতের কাছে না পেয়ে তার মা’কেই গুলি করে বসল বছর ষোলোর তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির ভজনপুরা এলাকায়। শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির ভজনপুরা এলাকার এক নাবালিকার বিরুদ্ধে স্থানীয় এক মহিলাকে গুলি চালানোর অভিযোগ ওঠে। বছর পঞ্চাশের ওই মহিলা ভজনপুরা এলাকায় একটি মুদির দোকান চালান। গুলিতে আহত হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাকে নিয়ে হাসপাতালে ছোটেন স্থানীয়রা।
বরাতজোরে প্রাণে বেঁচে যান তিনি। এখনও দিল্লির জিবিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে হামলাকারী ওই নাবালিকাকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই মহিলার উপর হামলার কোনও ‘মোটিভ’ খুঁজে পাচ্ছিল না পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর জানা যায় ২০২১ সালে ওই মহিলার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল নাবালিকা। সেসময় অভিযুক্ত ওই ধর্ষকও ছিল নাবালক। তার বিরুদ্ধে পুলিশ আইপিসি এবং পকসো দুই আইনেই মামলা করে। কিন্তু পুলিশের তদন্তে সম্ভবত সন্তুষ্ট হতে পারেনি নির্যাতিতা নাবালিকা। তাই শেষপর্যন্ত আইন নিজের হাতেই তুলে নেয় সে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


