নতুন বছরের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত

< 1 - মিনিট |

ক্ষয়ক্ষতির কোন খবর এখনো পাওয়া যায়নি

কে আর সি টাইমস ডেস্ক

নতুন বছরের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। কম্পনের প্রভাব অনুভূত হল রাজধানী দিল্লিতেও। রবিবার ভোররাতেই ভূমিকম্প হয়েছে। জানা গিয়েছে, হরিয়ানার ঝজ্জরে ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৩.৮ মাত্রায় কেঁপে ওঠে সমস্ত এলাকা। কম্পনের প্রভাব পড়ে দিল্লিতেও। ভূমিকম্পের ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে এই ভূমিকম্পের খবর জানানো হয়েছে। “হরিয়ানার ঝজ্জর থেকে ১২ কিলোমিটার উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। নতুন বছরের প্রথম দিনে রাত সোয়া একটা নাগাদ কেঁপে ওঠে গোটা এলাকা। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৮”, জানিয়েছে সংস্থাটি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *