নিউ করিমগঞ্জ রেল স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের সোনা

< 1 - মিনিট |

ত্রিপুরা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে তিন জনকে আটক করেছে- রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

করিমগঞ্জ : নিউ করিমগঞ্জ রেল স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের সোনা। শনিবার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের একটি প্রতিনিধি দল গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে তিন জনকে আটক করেছে। এবং তিন জনের কাছ থেকে আট পিস সোনা উদ্ধার করেছে গোয়েন্দা বিভাগের ওই দল। তবে কতটা সোনা বাজেয়াপ্ত করা হয়েছে তা কিন্তু সঠিক ভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানান আট পিস সোনা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধৃত তিনজন হল যথাক্রমে টিটন পাল, রাজীব পাল ও গৌতম পাল।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *