নেতাজির ওপর থেকে যুদ্ধ অপরাধীর তকমা সরাতে মণিপুরে স্বাক্ষর সংগ্রহ অভিযান হিন্দু মহাসভার: বিশ্বদীপ গুপ্ত

< 1 - মিনিট |

এই কর্মসূচিকে আরও চাঙ্গা করতে এবার দল চাইছে নেতাজির স্মৃতি বিজড়িত মণিপুর রাজ্যের মৈরাং থেকে এই অভিযানকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিতে

কে আর সি টাইমস ডেস্ক

ইম্ফল। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর থেকে যুদ্ধ অপরাধীর তকমা সরাতে হবে। এই দাবিতে সুর চড়িয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। দলের অসম প্রদেশ তথা উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত সভাপতি বিশ্বদীপ গুপ্ত এই দাবিতে গোটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এ নিয়ে গণ স্বাক্ষর অভিযান শুরু করেছেন। ইতিমধ্যেই নেতাজির জন্মদিনে শিলচরে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচিকে আরও চাঙ্গা করতে এবার দল চাইছে নেতাজির স্মৃতি বিজড়িত মণিপুর রাজ্যের মৈরাং থেকে এই অভিযানকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিতে।

ADVERTISEMENT

সোমবার দুপুরের বিমানে শিলচর থেকে বিশ্বদীপ গুপ্ত ও তাঁর টিমের সদস্যরা পৌঁছে গেছেন ইম্ফলে। সেখান থেকেই তিনি শুরু করবেন মণিপুরের স্বাক্ষর সংগ্রহ অভিযান। প্রথম পদক্ষেপ হিসেবে মঙ্গলবার ইম্ফলে আয়োজন করা হবে সাংবাদিক সম্মেলনের। নেতাজির ওপর থেকে যুদ্ধ অপরাধীর তকমা সরানোর দাবি কতটা যুক্তিগ্রাহ্য,তা বোঝানো হবে। এই বিষয়টি নিয়ে আগামী দিনে যে সম্মিলিত জাতিসংঘ এবং ইউনাইটেড নেশনস পর্যন্ত যাওয়া হবে, তা স্পষ্ট করে দেওয়া হবে সংবাদ মাধ্যমের সামনে।

আগামী 1ফেব্রুয়ারি বুধবার যাওয়া হবে মৈরাং-এ। সেখানে নেতাজির স্মৃতি বিজড়িত আইএনএ আকাদেমির সামনে থাকা নেতাজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করবেন বিশ্বদীপ গুপ্ত। উল্লেখ্য এখানেই প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আইএনএ-র সৈনিকরা।এরপর আইএনএর প্রাক্তন সদস্যদের পরিবারের লোকজনের সঙ্গে মতবিনিময় করার কথাও রয়েছে অখিল ভারত হিন্দু মহাসভার অসম তথা উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত সভাপতি বিশ্বদীপ গুপ্তের। অখিল ভারতীয় হিন্দু মহাসভার উত্তর পূর্বাঞ্চলের মিডিয়া সেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *