বুধবার থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত মাইরাং থেকে থেকে এই স্বাক্ষর অভিযান মণিপুরে শুরু হবে
কে আর সি টাইমস ডেস্ক
ইম্ফল: নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনী আক্রমণের ফলেই শেষ পর্যন্ত ইংরেজরা বাধ্য হয়েছিল ভারত ছাড়তে। যদিও আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করেছিল কিন্তু এর জেরে পরবর্তীতে ভারতীয় সেনার মধ্যে বিদ্রোহ দেখা দেয় । তখনই ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যাওয়া সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার ইম্ফল প্রেস ক্লাবে অখিল ভারত হিন্দু মহাসভার উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এই বক্তব্য করেন বিশিষ্ট নেতাজি গবেষক ওয়াই রাজেশ্বর সিং। তিনি আজাদ হিন্দ বাহিনীর বর্ণনা সংক্ষিপ্তভাবে দিয়ে বলেন, এই সময় নেতাজি স্বাধীন ভারত ঘোষণা করেছিলেন। যে দেশের জমি সৈন্যবাহিনী নিজস্ব ব্যাংক সবকিছুই ছিল। পৃথিবীর ৯ টি দেশ এই আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয়। এভাবে নেতাজি তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আজাদ হিন্দ সরকারকে প্রতিষ্ঠা করেছিলেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সভার আরেক বক্তা নেপকোর অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ইবমচা সিং বলেন, জহরলাল নেহেরু পর্যন্ত নেতাজি কে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। সারা ভারতকে একসূত্রে বেঁধে রাখতে নেতাজি এক বিশাল ভূমিকা নিয়েছিলেন। ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য বলে মন্তব্য করে তিনি বলেন নেতাজিকে পরবর্তীতে সাধুর বেশে বিভিন্ন জায়গায় দেখা গেছে।
তাই তার মৃত্যু একটা একটা মিথ্যা প্রচার। অখিল ভারত হিন্দু মহাসভা উত্তর পূর্ব ও আসামের সভাপতি বিশ্বদীপ গুপ্ত বলেন নেতাজির নামের আগে যুদ্ধ অপরাধি তকমা রয়েছে।এটা প্রত্যাহারের দাবিতে হিন্দু মহাসভা স্বাক্ষর সংগ্রহ করছে। বুধবার থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত মাইরাং থেকে থেকে এই স্বাক্ষর অভিযান মণিপুরে শুরু হবে। সারা উত্তর-পূর্বে দুই লক্ষ সাক্ষর সংগ্রহ করা হবে বলে তিনি জানান।
হিন্দু মহাসভা নেতাজির উপর যুদ্ধ অপরাধী তকমা প্রত্যাহারের দাবিতে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিশ্বদীপ জানান, হিন্দু মহাসভা র ইম্ফল অফিস উদ্বোধন হবে বুধবার। এভাবেই হিন্দু মহাসভা মনিপুরে তাদের কাজকর্ম শুরু করছে বলে জানান তিনি।


