প্রথমে এই ভ্যাকসিন মিলবে শুধু বেসরকারি হাসপাতালে
কে আর সি টাইমস ডেস্ক
নতুন করে করোনার বাড়বাড়ন্ত রুখতে ন্যাজাল ভ্যাকসিনকে অনুমোদন দিল স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে, মিশ্র বুস্টার ডোজ হিসেবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল স্প্রে প্রয়োগ করা যাবে। শুক্রবার থেকেই টিকাকরণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে এই ন্যাজাল ভ্যাকসিন। প্রথমে এই ভ্যাকসিন মিলবে শুধুমাত্র বেসরকারি হাসপাতালগুলিতে। শুক্রবার সকালে এই সংক্রান্ত বড় ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক। দেশে নয়া কোভিড ভ্যারিয়েন্ট বিএফ.৭ নিয়ে বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ন্যাজাল ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যদিও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি তখনও। শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ন্যাজাল ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে অনুমোদন দেওয়া হল।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


