চুল পাচার চক্রের স্বর্গ রাজ্য হিসেবে প্রথম সারিতে বাংলাদেশ
কে আর সি টাইমস ডেস্ক
পাচারের পথে মেঘালয়ের কাছে বাংলাদেশ সীমান্ত থেকে ৩০ লক্ষ টাকার চুল বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ সূত্রে খবর, চিন ও তাইওয়ানে সেই চুল পাচারের ছক ছিল। বিএসএফের ১৯৩ নং ব্যাটেলিয়নের জওয়ানরা ওই চুল বাজেয়াপ্ত করেছে। তা শিলং থেকে আনা হচ্ছিল। এই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু তা বানচাল করে দেয় বিএসএফ। আন্তর্জাতিক চোরা বাজারে মানুষের মাথার চুলের যে এত দাম, তা এতদিন সেভাবে টের পাওয়া যায়নি।
সম্প্রতি বিএসএফের একাধিক অপারেশনে তা প্রকাশ্যে এসেছে এবং তা দেখেশুনে তাজ্জব হওয়ার দশা। বলা হচ্ছে, চুল পাচারচক্রের স্বর্গরাজ্য হিসেবে এই মুহূর্তে সামনের সারিতে বাংলাদেশ। এটাই ট্রানজিট হাব। তাই বাংলাদেশ সীমান্ত জুড়ে বিএসএফের পাহারা আরও কড়া হয়েছে। জওয়ানদের চোখে ধুলো দেওয়ার উপায় নেই তেমন। আর সেই সুযোগেই চুল পাচারের ছক বানচাল করলেন জওয়ানরা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


