সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকারও
কে আর সি টাইমস ডেস্ক
চার চাকায় সফরে সিংহভাগ ক্ষেত্রে শুধুমাত্র চালক ও তাঁর পাশের যাত্রীকেই সিট বেল্ট বাঁধতে দেখা যায়। নিয়ম না মানলে করা হয় জরিমানা। কিন্তু, পিছনে বসা যাত্রীরা সিট বেল্ট না বাঁধলে এতদিন জরিমানা করা হত না।
কিন্তু, সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকারও। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কড়া হতে চলেছে আইন। এখন থেকে গাড়ির পিছনের সিটে বসা যাত্রীদেরও অবশ্যই পরতে হবে সিট বেল্ট। নাহলে করা হবে জরিমানা। সহজ কথায় সিট বেল্ট বাঁধার ক্ষেত্রে আরও কড়া হচ্ছে ট্রাফিক আইন।

এ কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকরী। মাথায় রেখে আগামী তিন দিনের মধ্যে একটি বিবৃতিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন নিতিন বলেন, ‘‘এখন গাড়ির চালক এবং তাঁর পাশের আরোহী সিট বেল্ট না পরলে জরিমানার প্রথা রয়েছে। পিছনের আসনে বসা যাত্রীদের ক্ষেত্রে জরিমানা করা হয় না। এবার থেকে পিছনের আসনের যাত্রীদেরও সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হবে।” প্রয়োজনে আইন সংশোধনও করা হবে বলে জানিয়েছেন তিনি।
Advertisements | 5E For Success



