Assam | পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামপন্থী সংগঠন

< 1 - মিনিট |

প্রতিবাদে সামিল বামপন্থী ছাত্র, যুব,মহিলা, শ্রমিক, কৃষক,কর্মচারি সংগঠন SFI, DYFI, CITU, AIKS, AIDWA.

অজিত দাস

অস্বাভাবিক পেট্রোল ডিজেলের দাম রোধ করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য রোধ সহ রন্ধন গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে সোমবার সারা রাজ্যের সাথে শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে ও বিক্ষোভ কর্মসুচি পালন করে বামপন্থী ছাত্র, যুব,মহিলা, শ্রমিক, কৃষক,কর্মচারি সংগঠন SFI, DYFI, CITU, AIKS, AIDWA. ।

বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখতে এস এফ আই কাছাড় জেলার সম্পাদক সাহারুল মজুমদার বলেন , আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমলে ও বর্তমানে আমাদের দেশে তার মূল্য রোধ হচ্ছে না । দিন দিন পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ফলে গাড়ী ভাড়া অস্বাবাভিক ভাবে বাড়ছে তাতে মানুষের সাধারণভাবে বেচেঁ থাকার জীবন যাপন দূর্বিষহ হয়ে দাড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যে হারে বাড়ছে , এই মহামারীকালে মানুষ ডাল ভাত খেয়ে বাঁচবার সুযোগ হারাবে। করোনা কালে অসংগঠিত শ্রমিক কাজ হারিয়ে ঘরে বসে আছেন তাঁদের কথা ভাবছে না সরকার, ভাবছে না দিনমজুরদের কথাও।

যেখানে প্রত্যেক পরিবার পিছু মাসিক সাত হাজার টাকা দেওয়ার কথা ছিল সেখানে সরকারের কোনো ভূমিকা নেই, তার পরিবর্তে সরকার দ্রব্যের মূল্য, পেট্রোল ডিজেলের দর বৃদ্ধি করতে মরিয়া। ডি ওয়াই এফ আই সভাপতি পাবলব লস্কর বক্তব্য রাখতে গিয়ে বলেন তৎকালীন ইউপিএ সরকারের আমলে যখন পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছিল তখন বিজেপি দল প্রতিবাদ করছিল দাম রোধ করার জন্য,এখন বিজেপি কোথায়? এখন প্রতিবাদ করতে তো তাঁদের দেখা যাচ্ছে না ।অবিলম্বে দ্রব্য মূল্য সহ পেট্রোপণ্যের দাম রোধ না হলে বামপন্থীরা সারা দেশ জোড়ে আন্দোলন গড়ে তুলবে বলেন সিটুর সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য। এছাড়া কর্মসুচিতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার সম্পাদক সুভাষ দেব, আইনজীবী আন্সারুল হক ,যুব নেতা দেবজিৎ গুপ্ত প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *