প্রকাশ্যে আসবে যুদ্ধের রেকর্ড, বিশেষ নীতির অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক

< 1 - মিনিট |

নয়া নীতির অনুমোদন এর ফলে গুজব ছড়ানো রোধ এর পাশাপাশি একাধিক সুবিধা পাওয়া যাবে। হবে গবেষণার ক্ষেত্রেও নানা সুবিধা ।

KRC Times Desk

যুদ্ধ ও অভিযান সম্পর্কিত নানান তথ্য আর্কাইভ করা, গোপনীয়তা তালিকা থেকে সেগুলি সরানোর বিষয়ে নয়া নীতিকে অনুমোদন করল প্রতিরক্ষা মন্ত্রক।

এই নয়া নীতি অনুসারে, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা সমস্ত বিভাগগুলি যেমনসেনার তিন শাখার (স্থল, বায়ু, জল), প্রতিরক্ষা কর্মী, অসম রাইফেলস এবং উপকূলরক্ষীদের যুদ্ধের ডায়েরি এবং অপারেশনাল রেকর্ড বুক সহ নান তথ্য প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগকে সরবরাহ করবে। ইতিহাস বিভাগ সেগুলি লিখিত ভাবে তুলে রাখবে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যুদ্ধের ইতিহাস সঠিক সময়ে জনগণের সামনে এলে সেই যুদ্ধের সঠিক বিবরণ জানতে পারবে দেশের মানুষ। এছাড়া গবেষণার ক্ষেত্রে সঠিক তথ্য পেতে কোনও অসুবিধা হবে না। পাশাপাশি, গুজব ছড়ানোও অনেকাংশে রোধ করা যাবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, ‘পাবলিক রেকর্ড অ্যাক্ট ১৯৯৩ পাবলিক রেকর্ড রুল ১৯৯৭ অনুসারে রেকর্ডগুলি জনসমক্ষে আনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব।নীতি অনুসারে, যুদ্ধ অভিযানের রেকর্ডগুলি সাধারণত ২৫ বছর পরে সকলের জন্য জনসমক্ষে আনা উচিৎ।

স্থল, জল, বায়ু সেনা বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছে। যে কমিটির কাজ হবে যুদ্ধ অভিযানের ইতিহাস সংগ্রহ করা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *