তারা জানান, প্রকৃত হিতাধীকারিদের তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : প্রধানমন্ত্রী আবাস যোজনা বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে প্রতিবাদে নামলেন বৃহত্তর রংপুর জিপির রাজপথ এলাকার অর্ধ শতাধিক পুরুষ-মহিলা। তারা জানান, প্রকৃত হিতাধীকারিদের তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়। রহস্যজনকভাবে অনেক সামর্থ্যবানরা আবাস পেয়েছেন। কিন্তু শতাধিক অসহায় দরিদ্র পরিবারকে ভগ্ন দশাময় ঘরে বসবাস করতে হচ্ছে। শহর সংলগ্ন জিপির অন্দরমহলের বাস্তব দশা সংবাদ মাধ্যমে তুলে ধরে জিপির প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন অভিযোগকারিরা। তাছাড়া উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলে দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সড়কে নেমে স্লোগান দেন তারা।


