প্রাক্তন স্বামী বাড়িতে ঢুকে মারধর, এবং একটি পোর্টাল চ্যানেলে সেটি সম্প্রচার করে সম্মানহানি করার অভিযোগ জানিয়ে রাঙ্গীরখারী থানায় মামলা
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – প্রাক্তন স্বামী বাড়িতে ঢুকে মারধর, এবং একটি পোর্টাল চ্যানেলে সেটি সম্প্রচার করে সম্মানহানি করার অভিযোগ জানিয়ে রাঙ্গীরখারী থানায় মামলা করলেন মামনি শর্মা নামের এক মহিলা।
সাংবাদিক সম্মেলন ডেকে প্রাক্তন স্বামী এবং এই পোর্টাল চ্যানেলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন মামনি ।মামনি জানায় , ২০১৫ সালে ঝাড়খণ্ডের রবি রঞ্জন নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। পরবর্তীতে বিভিন্ন কারণে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় মামনি শর্মার। এরমধ্যে দুই সন্তানের মা হন তিনি। কিন্তু গত দুবছর থেকে হঠাৎ করে মাঝে মধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে মদ্যপ অবস্থায় এসে হামলা চালান এবং মারপিট করেন প্রাক্তন স্বামী।

এই বিষয়গুলি এক পোর্টাল চ্যানেলে মাধ্যমে সামাজিক বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে দেন। এতে ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সমাজের সম্মুখে অসম্মানিতো হয় মামনি শর্মা।
ঘটনাটি ঘটে ১৭ অক্টোবর । পরবর্তীতে তিনি উপযুক্ত বিচার চেয়ে পুলিশের ধারস্থ হন মামনি l এবং যাবতীয় ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গিরখারী থানায় একটি মামলা দায়ের করেন তিনি l
বিজ্ঞাপন


