প্রেমিকের সামনেই কলেজ পড়ুয়া তরুণীকে গণধর্ষণ তামিলনাড়ুতে

< 1 - মিনিট |

গ্রেফতার ৫ অভিযুক্ত

কে আর সি টাইমস ডেস্ক

প্রেমিকের সামনেই কলেজ পড়ুয়া তরুণীকে গণধর্ষণ তামিলনাড়ুতে। প্রেমিকের গলায় ছুরি ধরে হাইওয়ে থেকে তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে একে একে ৬ জন দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ। কোনও মতে দুষ্কৃতীদের থেকে উদ্ধার পেয়ে বাড়ি ফেরেন তরুণী। এর পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এখনও পর্যন্ত পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ষষ্ঠ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে অসুস্থ তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনাটি সংগঠিত হয় বৃহস্পতিবার বেঙ্গালুরু-পুদুচেরী হাইওয়েতে। কলেজের সতীর্থ তরুণী-তরুণী ঘুরতে বেরিয়ে ছিলেন। সন্ধে ৭টা নাগাদ নির্জন জায়গায় নেশাগ্রস্ত দুই যুবক তাঁদের পথ আটকায়। এর পর আরও চার দুষ্কৃতী যোগ দেয়। প্রেমিকের গলায় ছুরি ধরে তরুণীকে হাইওয়ের পাশের জঙ্গলে টেনে নিয়ে যায় ৬ জন। এবং একে একে ধর্ষণ করে তরুণীকে। দুষ্কৃতীদের মুখে মাস্ক পরা ছিল, তাছাড়া অন্ধকার নামায় তাদের চিনতে পারেননি, জানিয়েছেন তরুণী।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *