প্রয়াত হীরাবেন

< 1 - মিনিট |

শাশুড়ির শেষকৃত্যেও নেই মোদির স্ত্রী

কে আর সি টাইমস ডেস্ক

শুক্রবার ভোররাতে প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবরটি জানানোর পরই সমস্ত কর্মসূচি বাতিল করে দেন মাতৃহারা মোদি। দ্রুতই আহমেদাবাদে পৌঁছে যান মোদি। তাঁকে ঘিরে রেখেছিল তাঁর পরিবার পরিজন। সকাল ১০টায় গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু দেখা যায়নি মোদির স্ত্রী যশোদাবেনকে। এবারও আড়ালেই থেকে গেলেন প্রধানমন্ত্রী জায়া।১৯৬৮ সালে মাত্র ১৭ বছর বয়সে নরেন্দ্র মোদির সঙ্গে সংসারজীবন শুরু হয় যশোদাবেনের। তখন মোদি ১৮, তাঁর স্ত্রী ১৬। ৩ বছর বয়সেই তাঁর সঙ্গে বাগদান হয় মোদির। ১১ বছরে বিয়ে। সংসারজীবন শুরু এর পাঁচ বছর পরে। কিন্তু তাঁদের দাম্পত্য টিকেছিল মাত্র ৩ মাস। এরপরই সংসারধর্ম ত্যাগ করেন মোদি। যশোদাবেন ফিরে যান গুজরাটের ঈশ্বরওয়ারা গ্রামে। জীবন কাটিয়ে দেন স্কুল শিক্ষিকা হিসেবে। অবসর নেওয়ার পরে এখন উঞ্ঝাগ্রামে থাকেন ভাইদের সঙ্গে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *