অব্যবস্থা দেখে এক সময় চঠে যান বিজেপি নেতা তথা সাংসদ প্রতিনিধি পুলক দাস
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – ফিতা কেটে নয় বরং বাঁশের ব্যারিকেড সরিয়ে ব্যতিক্রম উদ্ধোধন হল নবনির্মিত শ্রীকোনা উড়াল পুলের।
শুক্রবার সকালে শ্রীকোনা উড়াল পুলের উন্মুক্ত পর্বে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিজেপির দলীয় নেতারা উপস্থিত হয়ে কোন অনুষ্ঠানের ব্যবস্থা না দেখে স্তম্ভিত হয়ে যান।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গুয়াহাটি থেকে ভার্চুয়াল উদ্ধোধনের আগে অবধি দীর্ঘক্ষণ সড়কের সামনে দাঁড়িয়ে থাকতে হয় ঐতিহাসিক মুহুর্তে অংশ নিতে আসা বিশিষ্ট জনদের।অব্যবস্থা দেখে এক সময় চঠে যান বিজেপি নেতা তথা সাংসদ প্রতিনিধি পুলক দাস।
বিজ্ঞাপন


