ফেরি ভাড়া প্রত্যাহারের দাবিতে এবার স্বেচ্ছায় ফেরি পরিষেবা বয়কট করলেন নিয়াইরগ্রাম বাগপুরের জনসাধারণ

< 1 - মিনিট |

এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে বা কোন রাজনৈতিক আন্দোলন নয় – বর্ধিত দ্বিগুণ ভাড়া কমিয়ে আনলে আন্দোলন প্রত্যাহার করবেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ফেরি ভাড়া প্রত্যাহারের দাবিতে এবার স্বেচ্ছায় ফেরি পরিষেবা বয়কট করলেন নিয়াইরগ্রাম বাগপুরের জনসাধারণ। শনিবার সকাল থেকেই ফেরি পরিষেবা বয়কট করে তাদের দাবি বর্ধিত ভাড়াকে কমাতে হবে। এদিন সকাল থেকে বাগপুরের দিকে শুরু হওয়া এই আন্দোলনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও শামিল হন। স্বেচ্ছায় ফেরি পরিষেবা প্রত্যাহারের এই কর্মসূচিতে শামিল হন এলাকার বহু মানুষ । এনিয়ে বক্তব্য রাখতে গিয়ে সোনাবাড়িঘাট ফেরি অ্যাকশন কমিটির সভাপতি মাহমুদ হোসেন লস্কর জানান, স্বেচ্ছায় ফেরি দিয়ে পারাপার না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তিনি জানান, এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে বা কোন রাজনৈতিক আন্দোলন নয়। বর্ধিত দ্বিগুণ ভাড়া কমিয়ে আনলে আন্দোলন প্রত্যাহার করবেন। না হলে এই আন্দোলন চলবে। একই দাবি জানান নিয়াইরগ্রাম বাগপুর জিপির সহ-সভাপতি বাহারুল ইসলাম লস্কর। স্কুলের পড়ুয়ারা ও বর্ধিত করা কমানোর দাবি জানান। এদিকে ফেরিঘাটে বিশাল পুলিশ ও সিআরপিএফের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মচারীরাও উপস্থিত রয়েছেন ফেরিঘাটে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় জেই প্রদ্যুৎ দাস।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *